০৫ অগাস্ট, ২০২০ ০৩:৫৩ পিএম

একদিনে আরও ৩৩ জনের মৃত্যু, শনাক্ত ২৬৫৪

একদিনে আরও ৩৩ জনের মৃত্যু, শনাক্ত ২৬৫৪

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় না ফেরার দেশে চলে গেলেন আরও ৩৩ জন। ফলে ভাইরাসটিতে মৃতের সংখ্যা এখন তিন হাজার ২৬৭। এছাড়াও এ সময়ে নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৬৫৪ জন। 

আজ বুধবার (৫ জুলাই) দুপুরে করোনা সম্পর্কিত স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য দেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, বুধবার ১১ হাজার১৬০টি নুমনা পরীক্ষা করা হয়েছে। যাদের মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৬৫৪ জন। এতে দেশে সবমিলিয়ে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৪৬ হাজার ৬৭৪ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৮৯০জন। এ নিয়ে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৪১ হাজার ৭৫০ জন।

তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন, তাদের মধ্যে ২৫ জন পুরুষ এবং ৮ জন নারী। এদের ৩১ জন হাসপাতালে এবং ২ জন বাড়িতে মারা গেছেন।

বয়স ভিত্তিক তথ্য তুলে ধরে ডা. নাসিমা বলেন, তাদের মধ্যে ২ জনের বয়স ছিল ৯০ বছরের বেশি। ১ জনের বয়স ৮১ থেকে ৯০ বছরের মধ্যে, ৬ জনের বয়স ৭১ থেকে ৮০ বছরের মধ্যে, ১০ জনের বয়স ৬১ থেকে ৭০ বছরের মধ্যে, ৮ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, ৪ জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে, ২ জনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ছিল।

প্রসঙ্গত, গোটা বিশ্বকে মৃত্যুপুরীতে পরিণত করেছে করোনাভাইরাস। চীনের উহান শহর থেকে গত ডিসেম্বরে ছড়ানো ভাইরাসটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা এক কোটি ৮৫ লাখ ছাড়িয়ে গেছে। মৃতের সংখ্যা সাত লাখ ৯২ হাজারের বেশি। তবে সুস্থ রোগীর সংখ্যা এক কোটি সাড়ে ১৪ লাখের বেশি। বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর এতে প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক