করোনায় ৩২৯ মিলিয়িন ডালার সহায়তা দেবে জাপান
মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাস মহামারীর ফলে অর্থনৈতিক ক্ষতি কাটিয়ে উঠতে বাংলাদেশকে ৩২৯ মিলিয়ন মার্কিন ডলার আর্থিক সহায়তা দেবে জাপান। এ সংক্রান্ত একটি বিল ইতোমধ্যে জাপানি পার্লামেন্টে অনুমোদন পেয়েছে।
আজ বুধবার (৫ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলার সময় জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে এ তথ্য জানিয়েছেন বলে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।
তিনি বলেন, করোনা পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশকে ৩২৯ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেবে জাপান। এই সহায়তা সংক্রান্ত একটি বিল ইতোমধ্যে জাপানি পার্লামেন্টে অনুমোদন পেয়েছে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে।
এছাড়াও দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা এবং জাপানি সহায়তা বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্প নিয়ে কথা বলেন দুই প্রধানমন্ত্রী। এ সময় দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করারও তাগিদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
করোনায় নিরাপত্তা সামগ্রী উপহার দেওয়ায় জাপানি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান শেখ হাসিনা। এ সময় করোনা মহামারীর মধ্যে বর্তমানে দেশে অবস্থান করা রোহিঙ্গাদের পরিস্থিতি জাপানের প্রধানমন্ত্রীকে অবহিত করেন শেখ হাসিনা।
এ প্রসঙ্গে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে জানান, তিনি রোহিঙ্গা সংকট সমাধানের বিষয়ে মিয়ানমারের নেতাদের সঙ্গে কথা বলবেন।
-
১৫ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪