মৃত্যু ৬ লাখ ৮৭ হাজার
করোনা: বিশ্বে আক্রান্ত ছাড়ালো ১ কোটি ৮০ লাখ
মেডিভয়েস ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বে আক্রান্তের সংখ্যা এক কোটি ৮০ লাখ ছাড়িয়েছে। একইসঙ্গে এই ভাইরাসে মৃত্যু হয়েছে ছয় লাখ ৮৭ হাজারের বেশি জনের। সুস্থ হয়ে উঠেছেন এক কোটি ছয় লাখের বেশি মানুষ।
সোমবার (৩ জুলাই) এএফপি ও জনস হপকিন্স ইউনিভার্সিটির পরিসংখ্যানে এই তথ্য জানানো হয়েছে।
পরিসংখ্যানে দেখা গেছে, করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত ৪৬ লাখ ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ১ লাখ ৫৪ হাজার ৭৯৩ জনের। এরপরেই অবস্থান ব্রাজিলের। দেশটিতে আক্রান্ত ২৭ লাখের বেশি, মারা গেছে ৯৪ হাজার ১০৪ জন।
আক্রান্তের সংখ্যায় তৃতীয় অবস্থানে থাকা ভারতে প্রতিনিয়ত সংক্রমণের রেকর্ড চলছে। দেশটিতে আক্রান্ত সাড়ে ১৭ লাখ ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ৩৭ হাজারের বেশি জনের।
মাঝে বিশ্বের বিভিন্ন দেশে করোনার সংক্রমণ কমলেও ফের প্রকোপ বাড়তে শুরু করেছে। বিগত চার দিনে বিশ্বে ১০ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪
প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা
বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে
প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা
বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে