করোনা: বাংলাদেশকে ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ চিহ্নিত কুয়েতের
মেডিভয়েস ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণের দিকে থেকে বাংলাদেশকে ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ বলে চিহ্নিত করেছে কুয়েত সরকার। বাংলাদেশ ছাড়াও এ তালিকায় রয়েছে আরো ৩১টি দেশ। এসব দেশের নাগরিকদের কুয়েতে ঢোকায় নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে।
শনিবার (১ আগষ্ট) কুয়েতের বেসামরিক বিমান পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক এক বিবৃতিতে এমন তথ্য জানিয়েছেন।
বিবৃতিতে বলা হয়েছে, করোনার সংক্রমণ ঠেকাতে এবার নিষেধাজ্ঞার তালিকা আরও লম্বা করা হয়েছে। এবার দেশের সংখ্যা ৭ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৩১-এ। এতদিন নিষেধাজ্ঞার আওতায় থাকা সাতটি দেশ ছিলো- বাংলাদেশ, ফিলিপাইনস, ভারত, শ্রীলংকা, পাকিস্তান, ইরান ও নেপাল।
নতুন তালিকায় নিষেধাজ্ঞার আওতায় পড়া ৩১টি দেশ হলো- বাংলাদেশ, ভারত, চীন, ব্রাজিল, কলম্বিয়া, আর্মেনিয়া, ফিলিপাইনস, সিরিয়া, স্পেন, সিঙ্গাপুর, বসনিয়া এন্ড হার্জেগোভনিয়া, শ্রীলংকা, নেপাল, ইরাক, মেক্সিকো, ইন্দোনেশিয়া, চিলি, পাকিস্তান, মিশর, লেবানন, হংকং, ইতালি, উত্তর মেসিডোনিয়া, মলদোভা, পানামা, পেরু, সার্বিয়া, মন্টিনেগ্রো, ডমিনিকান রিপাবলিক এবং কসোভো।
এদিকে, গত সপ্তায় বাংলাদেশ বিমানের তরফ থেকে এক বার্তায় বলা হয়েছিলো আগস্ট থেকেই কুয়েতে সপ্তায় একদিন ঢাকা-কুয়েত-ঢাকা রুটে বিমান পরিচালনা শুরু হবে। তবে আগস্টের প্রথম দিনেই কুয়েত সরকারের তরফ থেকে এমন ঘোষণা আসলো।
কুয়েতের বেসামরিক বিমান পরিবহরেন ডিজির কার্যালয়ের এক টুইট বার্তায় বলা হয়েছে, দেশটির স্বাস্থ্য বিভাগের সিদ্ধান্ত অনুসারে এসব দেশের নাগরিকরা অনির্দিষ্টকালের জন্য কুয়েতে প্রবেশ করতে পারবে না। অন্য দেশ থেকে ভ্রমণের আগে ১৪ দিনের মধ্যে যেসব যাত্রী এই দেশগুলোতে ছিলেন, তাদেরকেও এই নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশসহ এশিয়ার কয়েকটি দেশের অন্যতম শ্রমবাজার কুয়েত। মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ ছোট আয়তনের দেশটির মোট জনসংখ্যার মাত্র ৩০ শতাংশ স্থানীয় নাগরিক এবং ৭০ শতাংশই অভিবাসী।
-
১৫ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
ড্যাব নিউরোসায়েন্সেস শাখার পুরস্কার বিতরণীতে প্রতিমন্ত্রী
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় বহুমুখী উদ্যোগ বাস্তবায়ন করছে সরকার
ড্যাব নিউরোসায়েন্সেস শাখার পুরস্কার বিতরণীতে প্রতিমন্ত্রী
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় বহুমুখী উদ্যোগ বাস্তবায়ন করছে সরকার
ছাত্র নির্যাতনে সম্পৃক্ততা
সিওমেক হাসপাতালে সাবেক ছাত্রলীগ সভাপতির পদায়ন বাতিল