যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু ১ লাখ ৪৬ হাজার
মেডিভয়েস ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে ১ লাখ ৪৬ হাজার ১৮৩ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৪১ লাখ ৮৭৫ জন। আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) পর্যন্ত তুলে ধরা ওয়ার্ল্ডওমিটারের পরিসংখ্যানে এমন তথ্য জানা গেছে।
পরিবেশিত তথ্য অনুযায়ী, করোনামহামারীতে পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। দেশটির ৫০টি অঙ্গরাজ্যেই এই ভাইরাস ছড়িয়ে পড়েছে। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। করোনায় ক্ষতিগ্রস্ত কোনো দেশই যুক্তরাষ্ট্রের ধারে-কাছেও নেই।
তবে দেশটিতে করোনা থেকে এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ লাখ ৪২ হাজার ৫৫ জন।
ওয়ার্ল্ডওমিটার জানিয়েছে, দেশটিতে বর্তমানে করোনার অ্যাক্টিভ কেস ২০ লাখ ১২ হাজার ৫৫টি। আর আক্রান্তদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আছেন ১৯ হাজার ১৭৯ জন।
প্রসঙ্গত, দেশে প্রথম করোনাভাইরাসের রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। এরপর থেকে ক্রমাগত বেড়ে চলেছে এর সংখ্যা। দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ লাখ ১৩ হাজার ২৫৪ জন। এতে প্রাণ হারিয়েছেন দুই হাজার ৭৫১ জন। সুস্থ হয়েছেন এক লাখ ১৭ হাজার ২০৪ জন।
গত বছরের ৩১ ডিসেম্বর চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস পৃথিবীজুড়ে মহামারীতে রূপ নেয়। ভাইরাসটিতে বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন প্রায় ১ কোটি ৯৬ লাখ মানুষ। মৃতের সংখ্যা ছয় লাখ ১৭ হাজার। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন প্রায় ৯০ লাখ মানুষ।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪