২২ জুলাই, ২০২০ ০৫:৫৯ পিএম

নতুন স্বাস্থ্য ডিজির নিয়োগ প্রক্রিয়াধীন: স্বাস্থ্যমন্ত্রী

নতুন স্বাস্থ্য ডিজির নিয়োগ প্রক্রিয়াধীন: স্বাস্থ্যমন্ত্রী

মেডিভেয়েস রিপোর্ট: করোনাভাইরাস সংক্রমণ চলাকালে রিজেন্ট কেলেঙ্কারিসহ স্বাস্থ্য অধিদপ্তরের নানা অনিয়মের অভিযোগে পদত্যাগ করেছেন সংস্থাটির মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। এ অবস্থায় সরকারের সর্বোচ্চ মহলের আলোচনা সাপেক্ষে সাপেক্ষে নতুন ডিজি নিয়োগ প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আজ বুধবার (২২ জুলাই) দুপুরে মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য ডিজি নিয়ম মেনে জনপ্রশাসন সচিবের নিকট পদত্যাগপত্র জমা দিয়েছেন। যেহেতু তিনি গ্রেড-১ ভুক্ত কর্মকর্তা ছিলেন তাই তার পদত্যাগ পত্র গ্রহণে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নিবে। জনপ্রশাসন মন্ত্রণালয় তার পদত্যাগ গ্রহণ করার পর এ সংক্রান্ত ফাইল স্বাস্থ্য মন্ত্রণালয়ে নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

নতুন মহাপরিচালক নিয়োগে মন্ত্রণালয় সতর্ক থাকবে জানিয়ে তিনি আরও বলেন, ‘ডিজি নিয়োগে সবাই মিলে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। সর্বোচ্চ পর্যায়ে আমরা আলোচনা করব, প্রয়োজনে প্রধানমন্ত্রীর সাথে এ বিষয়ে আলোচনা করা হবে।’

এ সময় দেশের সকল হাসপাতাল ও ক্লিনিকের অনিয়ম ও দুর্নীতি খতিয়ে দেখতে একটি শক্তিশালী টাস্কফোর্স গঠন করার হবে জানিয়ে জাহিদ মালেক বলেন, অধিদপ্তরের যে শাখাগুলো অনিয়মের অভিযোগে সমালোচিত হয়েছে সেগুলোর বিভিন্ন বিষয়ে ভালোভাবে খতিয়ে দেখছে সরকার। করো বিরুদ্ধে অনিয়মের সত্যতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে শক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, জেকেজি ও রিজেন্ট হাসপাতালের সঙ্গে চুক্তিসহ স্বাস্থ্যখাতের নানা অনিয়ম নিয়ে তীব্র বিতর্কের মুখে গত ২১ জুলাই পদত্যাগ করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। তার পদত্যাগ রাষ্ট্রপতির অনুমোদনের অপেক্ষায় রয়েছে। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক