ফেনীর নতুন সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন
মেডিভয়েস রিপোর্ট: ফেনী জেলার নতুন সিভিল সার্জন হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. মীর মোবারক হোসাইন। করোনায় আক্রান্ত হয়ে সাবেক সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেনের মৃত্যুতে শূন্য হওয়া পদে তাঁকে পদায়ন করা হয়েছে।
আজ বুধবার (২২ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পার-২ অধিশাখার উপসচিব মো. আবু রায়হান মিঞার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ডা. মীর মোবারক হোসাইনকে ফেনী জেলা সিভিল সার্জন হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে জারি করা এ আদেশে আরও বলা হয়, পদায়নকৃত কর্মকর্তাতে আগামী তিন কর্ম দিবসের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে। অন্যথায় ৪র্থ কর্ম দিবসে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবে।
এর আগে ডা. মোবারক ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
উল্লেখ্য, প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ফেনীর সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন গত ৭ জুলাই রাজধানীর আসগর হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে ফেনীর সিভিল সার্জন পদটি শূন্য ছিল।
-
২৭ এপ্রিল, ২০২৪
-
২৭ এপ্রিল, ২০২৪
-
১৮ এপ্রিল, ২০২৪
-
০৪ এপ্রিল, ২০২৪
-
১৭ অক্টোবর, ২০২৩
-
০৮ সেপ্টেম্বর, ২০২৩