২৭ এপ্রিল, ২০২৪ ০৪:৪৫ পিএম

ঢাকার নতুন সিভিল সার্জন ডা. বিপ্লব কান্তি

ঢাকার নতুন সিভিল সার্জন ডা. বিপ্লব কান্তি
ডা. বিপ্লব কান্তি বিশ্বাস।

মেডিভয়েস রিপোর্ট: ঢাকা জেলার নতুন সিভিল সার্জন হিসেবে নিয়োগ পেয়েছেন ফরিদপুর মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডা. বিপ্লব কান্তি বিশ্বাস। বর্তমানে তিনি যশোর জেলা সিভিল সার্জন হিসেবে কর্মরত আছেন।

বৃহস্পতিবার (২৫ মার্চ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পারসোনেল-২ শাখার যুগ্মসচিব মো. মঞ্জুরুল হাফিজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ডা. বিপ্লব কান্তিকে নিয়োগ দেওয়া হয়।

অনুভূতি জানতে চাইলে তিনি মেডিভয়েসকে বলেন, ‘ঢাকা একটি বড় শহর। স্বাস্থ্যেরও প্রধান কার্যালয় এখানে। সবার সাথে মিলে-মিশে কাজ করবো। ঢাকার স্বাস্থ্য ব্যবস্থাপনা যাতে সবচেয়ে ভালো করা যায়, সেদিকে নজর থাকবে। আমার কাছে খুবই ভালো লাগছে।’

জানা গেছে, ফরিদপুর মেডিকেল কলেজের প্রথম ব্যাচের শিক্ষার্থী ছিলেন ডা. বিপ্লব কান্তি। শিক্ষা জীবন শেষে সরকারি চাকরিতে প্রবেশ করেন তিনি। এরপর বিভিন্ন জায়গায় স্বাস্থ্যের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ডা. বিপ্লব কান্তির গ্রামের বাড়ি বাগেরহাট জেলার চিতলমারিতে। তাঁর স্ত্রীও একজন ডেন্টিস্ট। তাঁর একমাত্র কন্যা রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে অধ্যয়নরত।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক