১৭ জুলাই, ২০২০ ০৯:৩২ এএম

করোনায় না ফেরার দেশে ডা. এস এম নুর উদ্দিন 

করোনায় না ফেরার দেশে ডা. এস এম নুর উদ্দিন 
ডা. এস এম নুর উদ্দিন বাকী রু‌মি। ছবি: ফেসবুক থেকে

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাস মহামারিতে সম্মুখযোদ্ধা চিকিৎসকদের মৃত্যুর মিছিল ক্রমেই দীর্ঘ হচ্ছে। এবার ভাইরাসটি আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন কু‌ষ্টিয়া মে‌ডি‌কেল ক‌লে‌জের সার্জারি বিভা‌গের সহকারী অধ্যাপক ডা. এস এম নুর উদ্দিন বাকী রু‌মি। 

বৃহস্পতিবার (১৭ জুলাই) দিবাগত রাতে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মু‌জিব মে‌ডি‌কেল বিশ্ব‌বিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতা‌লে চিকিৎসাধীন থেকে মারা যান তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

ডা. এস এম নুর উদ্দিন বাকী রু‌মি চট্টগ্রাম মেডিকেল কলেজ (সিএমসি) থেকে এমবিবিএস সম্পন্ন করেন। তিনি ছিলেন সিএমসির ৩৩তম ব্যাচের শিক্ষার্থী।

কুষ্টিয়া মেডিকেল ক‌লে‌জ সূত্রে জানা গেছে, গত ৩ জুলাই ডা. নুর উদ্দিনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। ডায়বেটিস রোগী হওয়ায় অবস্থার অবনতির আশঙ্কায় ওই দিন রাতেই তাঁকে উন্নত চিকিৎসার জন্য বিএসএমএমইউতে পাঠানো হয়। সেখানে তাঁর অবস্থা উন্নতির দিকেই যাচ্ছিল। হঠাৎ করে বৃহস্পতিবার স্বাস্থ্যের অবনতি হতে থাকে। রাত তিনটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ডা. নুর উদ্দিনের বাড়ি মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুরে। তাঁর লাশ ঢাকা থেকে সেখানে নেওয়া হচ্ছে।

তাঁর মৃত্যু‌তে চিকিৎসকের মৃত্যুতে মেডিভয়েস পরিবার গভীরভা‌বে শোকাহত। 

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) তথ্য অনুযায়ী, প্রাণঘাতী এ ভাইরাসে এ পর্যন্ত ৬৫ জন চিকিৎসক প্রাণ হারিয়েছেন। আর এতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৬২ জন চিকিৎসকসহ ৫ হাজার ৫৯০ জন স্বাস্থ্যকর্মী। এর মধ্যে নার্স ১ হাজার ৫১৪ জন ও অন্যান্য স্বাস্থ্যকর্মী রয়েছেন ২ হাজার ১১৪ জন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক