১৫ জুলাই, ২০২০ ০৩:০৫ পিএম

আহ্ছানিয়া মিশন হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখায় করোনার চিকিৎসা শুরু

আহ্ছানিয়া মিশন হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখায় করোনার চিকিৎসা শুরু

মেডিভয়েস রিপোর্ট: আহ্ছানিয়া মিশন ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখায় প্রাণঘাতী করোনাভাইরাসের চিকিৎসা সেবা শুরু হয়েছে।

গত ৪ জুলাই এ সেবা চালু হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

গত ১১ জুলাই হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ব্রি. জেনারেল (অব.) অধ্যাপক মো. আবদুল করিম খান স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বর্তমানে করোনা ভাইরানজনিত বৈশ্বিক মহামারী মোকাবেলাতেও দেশের সাধারণ মানুষ ও ক্যান্সার রোগীদের স্বাস্থ্যসেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলছে।

এই ধারাবাহিকতায় স্বাস্থ্য অধিদপ্তরের নীতিমালা এবং সব ধরনের নির্দেশনা মেনে করোনা ভাইরাস সংক্রমিত রোগী এবং সব ধরনের ক্যান্সার রোগীদের টেস্ট মিরপুর-১৩ এবং উত্তরা সেক্টর-১০ এ থেকে চালু হয়েছে।

বিজ্ঞপ্তিতে কোভিড আক্রান্ত রোগীদের চিকিৎসা সংক্রান্ত তথ্যে জানার জন্য ০১৯০৬৮৩২৩৩৪ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক