ঈদে বন্ধ থাকবে গণপরিবহন
মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ রোধে ঈদের আগের পাঁচ দিন, ঈদের দিন এবং ঈদের পরের তিন দিনসহ মোট ৯ দিন বন্ধ থাকবে গণপরিবহন। করোনার বিস্তার রোধে সবাইকে কর্মস্থলে থাকার নির্দেশনা দেওয়ার পর এবার গণপরিবহন বন্ধের নির্দেশ দিয়েছে সরকার।
আজ বুধবার (১৫ জুলাই) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সহকারী সচিব জসিম উদ্দিন সাক্ষরিত এই আদেশ কার্যকরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) মহাপরিচালক বরাবর চিঠি দেয়া হয়েছে।
এতে বলা হয়, করোনাভাাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩১ জুলাই বা ১ আগস্ট কোরবানির ঈদ হবে। ৩১ জুলাই এবং ১ ও ২ আগস্ট ঈদের ছুটি নির্ধারণ করা আছে। এবার কেউ ঈদের সময় বাড়ি যেতে চাইলে ঈদের পাঁচ দিন আগে যেতে হবে এবং ফিরতে হবে ঈদের তিন দিন পর।
এর আগে গত ১৩ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয় এক আদেশে করোনাভাইরাসের বিস্তার রোধে কোরবানির ঈদের ছুটিতে সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের অবশ্যই কর্মস্থলে অবস্থানের নির্দেশ দেওয়া হয়।
এতে বলা হয়েছিল, করোনা সংক্রমণের বিস্তার দিন দিন বৃদ্ধি পাওয়ায় ঈদুল আজহার সময় উক্ত সংক্রমণের বিস্তাররোধে সকাল সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের ঈদের সরকারি বা ঐচ্ছিক ছুটিতে আবশ্যই কর্মস্থলে অবস্থানের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।
প্রসঙ্গত, দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। এরপর থেকে তা ক্রমেই বেড়ে চলছে। দেশে এখন পর্যন্ত মোট ১ লাখ ৯০ হাজার ৫৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। মৃত্যুবরণ করেছে ২ হাজার ৪২৪ জন। তবে এখন পর্যন্ত মোট ১ লাখ ৩ হাজার ২২৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪