রোবায়েত ফেরদৌসের চিকিৎসকবিদ্বেষী মন্তব্যের ব্যাখ্যা চায় এফডিএসআর
মেডিভয়েস রিপোর্ট: বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির টকশোতে উপস্থাপক ড. রোবায়েত ফেরদৌসের চিকিৎসকবিরোধী ঢালাও মন্তব্য ও বিষোদগারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটিজ (এফডিএসআর)। তাঁর অভিযোগের সুস্পষ্ট প্রমাণ ও ব্যাখ্যা চেয়ে এফডিএসআর জানায়, অন্যথায় অচিরেই তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
মঙ্গলবার (১৪ জুলাই) সকালে সংগঠনটির চেয়ারম্যান অধ্যাপক ডা. আবুল হাসনাত মিল্টন এক বার্তায় এ প্রতিবাদ জানান।
তিনি বলেন, অনুষ্ঠানের উপস্থাপক ড. রোবায়েত ফেরদৌস উপস্থিত চিকিৎসককে কথা বলার কোন সুযোগ না দিয়েই ঢালাওভাবে চিকিৎসক বিরোধী যে মন্তব্য করেছেন তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে রাস্তা নির্মাণে ত্রুটি মেনে নেবার মধ্য দিয়ে যিনি নিজেই দুর্নীতির পক্ষে তার অবস্থানটি জানিয়ে দিয়েছেন, তারও নিন্দা জানাচ্ছি।
আবুল হাসনাত মিল্টন বলেন, ড. রোবায়েতকে প্রমাণ করতে হবে কোন কোন ডাক্তার ওষুধ কোম্পানির কাছ থেকে কমিশন হিসেবে ফ্ল্যাট-গাড়ি বা বিদেশ ভ্রমণের টিকেট নিয়েছেন। তার বক্তব্যের সুস্পষ্ট ব্যাখ্যা চাই। অন্যথায়, আমরা অচিরেই তার বিরূদ্ধে আইনি ব্যবস্থা নিতে বাধ্য হবো।
তিনি বলেন, ‘সকল চিকিৎসকদের প্রতি আমার অনুরোধ, কেউ রোবায়েত ফেরদৌসের টক শোতে যাবেন না।’
এ বিষয়ে এফডিএসআরের মহাসচিব ডা. শেখ আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘জনাব রোবায়েত ফেরদৌস আপনি ঢালাওভাবে চিকিৎসক সমাজকে দায়ী করেছেন। আপনি সমাজের নষ্ট রাজনীতি নষ্ট সমাজ কাঠামো নষ্ট পচন ধরা দুর্নীতিগ্রস্ত ব্যবস্থা মেনে নিলেন। কিন্তু চিকিৎসকদের বিরাট অংশ যারা এই দুর্নীতির বাহিরে তাদের অভিযুক্ত করলেন। আপনার এই চিকিৎসকদের প্রতি বিদ্বেষ ও অসত্য মনগড়া ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের তীব্র ঘৃণা জানাই এবং আপনার এই অগ্রহণযোগ্য বক্তব্যের ব্যাখ্যা কামনা করি।’
-
০১ ফেব্রুয়ারী, ২০২৪
-
০৪ সেপ্টেম্বর, ২০২৩
-
০৭ ডিসেম্বর, ২০২২
হোমিওপ্যাথি চিকিৎসক নিয়োগ বিষয়ে বিশেষজ্ঞ মত
একই জায়গায় দুই চিকিৎসা পদ্ধতিতে রোগীরা সিদ্ধান্তহীনতায় ভুগবেন
-
০৪ নভেম্বর, ২০২২
-
১৯ জুলাই, ২০২২
পূর্ণাঙ্গ বেতন কাঠামো প্রতিষ্ঠার দাবি
বেসরকারি চিকিৎসকদের বেতন ৪০ হাজার টাকা করা হোক: এফডিএসআর
-
১৪ এপ্রিল, ২০২২
-
১৪ ফেব্রুয়ারী, ২০২২