০১ ফেব্রুয়ারী, ২০২৪ ০৯:৫০ এএম

চলে গেছেন অধ্যাপক ডা. নোমান চৌধুরী

চলে গেছেন অধ্যাপক ডা. নোমান চৌধুরী
অধ্যাপক ডা. নোমান চৌধুরী। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) রেডিওলোজি বিভাগের সাবেক শিক্ষক অধ্যাপক ডা. নোমান চৌধুরী মারা গেছেন। কিডনিজনিত জটিল রোগে ভুগে সম্প্রতি মারা যান তিনি। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

তাঁকে রাজধানীর বনশ্রী কবরস্থানে দাফন করা হয়েছে।

মৃত্যুকালে তিনি স্ত্রী এবং দুই পুত্রসন্তানসহ অসংখ্যগুণগ্রাহী রেখে গেছেন।

পেশাগত জীবনের পাশাপাশি চিকিৎসকদের ন্যায্য অধিকার আদায়ে আমরণ সোচ্চার ছিলেন অধ্যাপক নোমান চৌধুরী।

তিনি ছিলেন চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস অ্যান্ড রেস্পন্সিবিলিটিজের (এফডিএসআর) আইনবিষয়ক সম্পাদক। 

সহযোদ্ধার মৃত্যুতে গভীর শোক জানানোর পাশাপাশি তাঁর আত্মার মাগফিরাত কামনায় সবার দোয়া চেয়েছে এফডিএসআর।
 
সংগঠনটির চেয়ারম্যান অধ্যাপক ডা. আবুল হাসনাত মিল্টন স্বাক্ষরিত শোকবার্তায় বলা হয়েছে, ‘আমরা গভীর দুঃখের সাথে জানাচ্ছি যে, এফডিএসআরের আইনবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. নোমান চৌধুরী দীর্ঘকাল ধরে কিডনিজনিত জটিল রোগে ভুগে গত ১৫ ডিসেম্বর ২০২৩ ঢাকায় মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজেউন। আমরা তাঁর আত্মার শান্তি কামনা করছি। দোয়া করি মহান আল্লাহতায়ালা তাকে বেহেশত নসীব করুন। তাঁর পরিবারের সদস্যদের প্রতি আমাদের সমবেদনা রইল। তাঁর এই অকাল প্রস্থানে এফডিএসআর পরিবারে এক বিশাল শূন্যতার সৃষ্টি হয়েছে। চলার পথে আমরা তাঁকে অনেক মিস করবো। আমাদের ভালবাসা আর চোখের জলে তাঁকে আমরা বিদায় জানাচ্ছি।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক