১৯ জুলাই, ২০২২ ০১:৫৪ পিএম
পূর্ণাঙ্গ বেতন কাঠামো প্রতিষ্ঠার দাবি

বেসরকারি চিকিৎসকদের বেতন ৪০ হাজার টাকা করা হোক: এফডিএসআর

বেসরকারি চিকিৎসকদের বেতন ৪০ হাজার টাকা করা হোক: এফডিএসআর
বেসরকারি খাতে পূর্ণাঙ্গ বেতন কাঠামো প্রতিষ্ঠার দাবি এফডিএসআর’র।

মেডিভয়েস রিপোর্ট: বেসরকারি চিকিৎসকদের ন্যূনতম বেতন চল্লিশ হাজার টাকা নির্ধারণের দাবি জানিয়েছে চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস অ্যান্ড রেস্পন্সিবিলিটিজ (এফডিএসআর)।

সোমবার (১৮ জুলাই) সংগঠনের চেয়ারম্যান অধ্যাপক ডা. আবুল হাসনাৎ মিল্টন ও মহাসচিব ডা. শেখ আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

এতে বলা হয়, ‘আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সত্বেও বেসরকারি স্বাস্থ্যখাতের পরিপূর্ণ বিকাশে আজ পর্যন্ত পর্যাপ্ত সরকারি নীতিমালা প্রণয়ন করা হয়নি। তার ফলশ্রুতিতে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক এবং স্বাস্থ্যকেন্দ্রে স্বাস্থ্য সেবা প্রদানে কর্মরত চিকিৎসকদের মাসিক বেতন-ভাতা ও অন্যান্য পারিশ্রমিক প্রদানে চলছে মালিকপক্ষের এক ধরনের স্বেচ্ছাচারিতা। আমরা এই মানবেতর অবস্থার অবসান চাই।’

এতে আরও বলা হয়, ‘বর্তমান বাস্তবতার সাথে সঙ্গতিপূর্ণ বেতন কাঠামো চাই। অচিরেই বেসরকারি স্বাস্থ্য সেবা প্রদানকারী হাসপাতাল, ক্লিনিক এবং সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসকদের ন্যূনতম মাসিক বেতন চল্লিশ হাজার টাকা নির্ধারণ করা হোক। পাশাপাশি বেসরকারি খাতে পূর্ণাঙ্গ বেতন কাঠামো প্রতিষ্ঠা করা হোক। এ ব্যাপারে সরকার এবং বেসরকারি হাসপাতাল ক্লিনিক মালিক সমিতির কাছে এফডিএসআর’র পক্ষ থেকে আমরা জোর দাবি জানাচ্ছি। এই দাবি পূরণ করা না হলে আমরা এফডিএসআর’র পক্ষ থেকে সম্ভাব্য সকল ব্যবস্থা গ্রহণ করবো, যা কারো জন্যই প্রীতিকর হবে না।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক