০৯ জুলাই, ২০২০ ০২:৫৯ পিএম

স্বাস্থ্যখাতে শুদ্ধি অভিযান চলবে: ওবায়দুল কাদের

স্বাস্থ্যখাতে শুদ্ধি অভিযান চলবে: ওবায়দুল কাদের

মেডিভয়েস ডেস্ক: স্বাস্থ্যখাতে কোন অনিয়ম সহ্য করা হবেনা জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন স্বাস্থ্যখাতের অনিয়মের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের শুদ্ধি অভিযান শুরু হয়েছে এবং তা অব্যাহত থাকবে। 

আজ বৃহস্পতিবার (৯ জুলাই) নিজ বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এক অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, চিকিৎসা ব্যবস্থা বিশেষ করে হাসপাতাল, নমুনা পরীক্ষার ভুয়া সনদ, প্লাজমা ডোনেশন, সুরক্ষা সামগ্রী ক্রয়, হাসপাতালের যন্ত্রপাতি সংগ্রহসহ অন্যান্য খাতের সাথে স্বাস্থ্যখাতের নানা অনিয়মের বিরুদ্ধে শেখ হাসিনার সরকারের শুদ্ধি অভিযান শুরু হয়েছে এবং তা অব্যাহত থাকবে। তিনি নিজ থেকেই ক্যাসিনোবিরোধী অভিযান শুরু করেছিলেন। যার ধারাবাহিকতায় চিকিৎসাব্যবস্থা নিয়ে যারা বা যে অশুভ চক্র প্রতারণা করছে, তাদের বিরুদ্ধে অভিযান চলছে। বাইরে থেকে কেউ এসব অনিয়ম ধরিয়ে দেয়নি। সরকার নিজ উদ্যোগে অনিয়ম রুখতে কঠোর অভিযান শুরু করেছে।

অপরাধী যত ক্ষমতাধর হোক তাকে আইনের আওতায় আনা হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই।  যারা জনগণের অসহায়ত্ব নিয়ে অবৈধ ব্যবসা করছে, প্রতারণা করছে সরকার তাদের ছাড় দেবে না। এ সময় তিনি দুর্নীতির ব্যাপারে প্রধানমন্ত্রীর ‘জিরো টলারেন্স’ নীতির কথা পুনর্ব্যক্ত করেন। 

অসহায় মানুষের পাশে থাকা আওয়ামী লীগের সাত দশকের ঐতিহ্য উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, করোনা মহামারী মোকাবেলায় দলীয় নেতাকর্মীদের নানা সমাজসেবামূলক কাজ করেছে তা মানবতার অনন্য নজির। এ সময় আর্ত মানবতার সেবায় দলের সকল পর্যারের নেতা কর্মীদের আরও বেশি করে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক