করোনা: ঢাকা মেডিকেলে দুই মাসে ২১০ জনের মৃত্যু
মেডিভিয়েস ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে এসে দুই মাসে ২১০ জন রোগী মৃত্যুবরণ করেছে। হাসপাতলটির দুইটি ইউনিটকে করোনা ডেডিকেটেড ইউনিট হিসেবে ব্যবহ্নত হচ্ছে।
বুধবার (১ জুলাই) ঢাকা মেডিকেল কলেজ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসির উদ্দিন।
তিনি বলেন, এ পর্যন্ত ঢাকা মেডিকেলে মোট ৩ হাজার ৯০৪ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে পুরুষ ২ হাজার ৪৩২ জন এবং মহিলা এক হাজার ৪৭২ জন। করোনায় আক্রান্ত হয়ে মোট ২১০ জন রোগীর চিকিৎসাধীর অবস্থায় মারা গেছেন। তবে এ পর্যন্ত এক হাজার ৫৮০ জন সুস্থ হয়ে বাড়ি ফেরে গেছেন।
এর আগে গত ২ এপ্রিল থেকে ঢামেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগে এবং পরবর্তীতে ১৬ মে থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-২ ভবনকে করোনা ডেডিকেটেড ঘোষণা করা হয় এবং রোগী ভর্তি শুরু হয়।
প্রসঙ্গত, দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। এরপর থেকে তা ক্রমেই বেড়ে চলছে। দেশে এখন পর্যন্ত মোট এক লাখ ৪৯ হাজার ২৫৮ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে এক হাজার ৮৮৮ জন জন মৃত্যুবরণ করেছেন। সুস্থ হয়েছেন আরও ৬২ হাজার ১০২ জন।
-
০৯ অগাস্ট, ২০২৬
-
১৫ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪