করোনা মোকাবেলায় চিকিৎসা সামগ্রী পাঠিয়েছে চীন
মেডিভয়েস ডেস্ক: করোনাভাইরাস মোকাবেলায় সহায়তা হিসেবে বাংলাদেশকে চিকিৎসা সামগ্রী পাঠিয়েছে চীন সরকার। বাংলাদেশের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক এফ এম বোরহান উদ্দীন ঢাকাস্থ চীন দূতাবাস থেকে এসব চিকিৎসা সরঞ্জামাদি গ্রহণ করেন।
সোমবার (২৯ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, বৈশ্বিক মহমারী করোনাভাইরাস মোকাবেলায় বন্ধুত্বের নিদর্শণ হিসেবে বাংলাদেশকে চীন সরকারের পক্ষ থেকে চিকিৎসা সামগ্রী উপহার দেওয়া হয়েছে।
চীন সরকার পাঠানো সরঞ্জামাদির মধ্যে ৯টি হাই ফ্লো হিটেড রেসপিরাটরি হিউমিডিফায়ার, ১৮টি হাই ফ্লো হিটেড রেসপিরাটরি হিউমিডিফায়ারস সলুউশন-এ, ১৮টি হাই ফ্লো হিটেড রেসপিরাটরি হিউমিডিফায়ারস সলুউশন-বি, ৯টি হাই ফ্লো হিটেড রেসপিরাটরি হিউমিডিফায়ার শেলফ।
এর আগে গত ৮ জুন করোনাভাইরাসের চিকিৎসায় বাংলাদেশকে সহযোগিতার জন্য ডা. লি ওয়েনশিউর নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসক দলটি ঢাকায় আসে। চীনা প্রতিনিধি দলে চিকিৎসক, নার্সসহ সংক্রামক ব্যাধি প্রতিরোধে কাজ করা বিশেষজ্ঞরা ছিলেন। তারা দেশের করোনা হাসপাতালগুলোতে পরিদর্শন ও বিভিন্ন পরামর্শ প্রদান করেন।
এরও আগে করোনা মোকাবেলায় কয়েক দফায় চিকিৎসা সামগ্রী, মাস্কসহ বিভিন্ন নিরাপত্তা সামগ্রী পাঠায় দেশটি।
-
১৫ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪