২৯ জুন, ২০২০ ০৩:৫৬ পিএম

আট চিকিৎসকের অধ্যাপক পদে পদোন্নতি

আট চিকিৎসকের অধ্যাপক পদে পদোন্নতি

মেডিভয়েস রিপোর্ট: অধ্যাপক হিসেবে পদোন্নতি পেয়েছেন বিভিন্ন প্রতিষ্ঠানের আটজন চিকিৎসক।এর মধ্যে গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের দুইজন, কার্ডিওলজি বিভাগের দুইজন ও শিশু বিভাগের চারজন রয়েছেন।

রোববার (২৮ জুন) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পার-১ অধিশাখার উপসচিব মল্লিকা খাতুন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। 

পদোন্নতি পাওয়া চিকিৎসকরা হলেন গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. হাফেজা আফতাব এবং ডা. মোহাম্মদ মাহমুদুজ্জামান। কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মুহাম্মদ শাহাবুদ্দীন এবং ডা. প্রবীর কুমার দাশ। 

পদোন্নতি পাওয়া শিশু বিভাগের চারজন চিকিৎসক হলেন ডা. সাকিল আহম্মদ, ডা. মো. মুজিবুর রহমান তালুকদার, ডা. নাজমা বেগম এবং ডা. মোহাম্মদ বেলাল উদ্দিন। তারা প্রত্যেকে সহযোগী অধ্যাপক থেকে অধ্যাপক পদে পেয়েছেন।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এই প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, পদোন্নতি পাওয়া চিকিৎসকরা স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে ৩য় গ্রেডে ২০১৫ এর বেতন স্কেলে ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা বেতনক্রমে যোগদান করেছেন এবং পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তারা পূর্বের পদ ও কর্মস্থলে কর্মরত থাকবেন।

►প্রজ্ঞাপনটি দেখিতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : স্বাস্থ্য মন্ত্রণালয়
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক