২৮ জুন, ২০২০ ০৬:২৩ পিএম

দ্রততর সময়ে করোনা পরীক্ষার রিপোর্ট চেয়ে হাইকোর্টে রিট

দ্রততর সময়ে করোনা পরীক্ষার রিপোর্ট চেয়ে হাইকোর্টে রিট

মেডিভয়েস ডেস্ক: দ্রুততর সময়ের মধ্যে করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষার রিপোর্ট দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মনিরুজ্জামান লিংকন। আজ রোববার (২৮ জুন) বিচারপতি জে বি এম হাসানের ভার্চুয়াল বেঞ্চে জনস্বার্থে এ রিট আবেদন করা হয়।

এতে বলা হয়, দেশে করোনা পরীক্ষার রিপোর্ট দেরিতে আসায় অনেক করোনা আক্রান্ত রোগী না জেনেই অনেক মানুষকে আক্রান্ত করছেন। সঠিক সময়ে শনাক্ত না হওয়ার আক্রান্ত ব্যক্তি নিজেও জানেনা যে তিনি করোনায় আক্রান্ত। এতে সামাজিক সংক্রমণের ঝুঁকি বাড়ছে।

এতে আরও বলা হয়, অনেক উপসর্গহীন রোগী সাধারণ মানুষের সাথে চলাচল করে তাদের আক্রান্ত করছেন। তাই এর সংক্রমণ রোধে দ্রুত সময়ের মধ্যে নমুনা সংগ্রহ ও পরীক্ষার রিপোর্ট দিতে হবে। এতে আক্রান্ত ব্যক্তির মাধ্যমে আরও অনেকের আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকবে না। পরীক্ষার রিপোর্টে পজিটিভ হলে আক্রান্ত ব্যক্তি নিজেই সাবধান হয়ে যাবে।

রিটে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে বিবাদী করা হয়েছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনাভাইরাস
মেডিভয়েস নিউজ রুম অনুষ্ঠানে পেশাজীবী নেতাদের মত

চিকিৎসকের নিরাপত্তায় নিহিত কার্যকর স্বাস্থ্যব্যবস্থা

মেডিভয়েস নিউজ রুম অনুষ্ঠানে পেশাজীবী নেতাদের মত

চিকিৎসকের নিরাপত্তায় নিহিত কার্যকর স্বাস্থ্যব্যবস্থা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক