২৭ জুন, ২০২০ ১০:২১ এএম

করোনায় আক্রান্ত ডা. জহিরুল ইসলাম অচিনপুরী

করোনায় আক্রান্ত ডা. জহিরুল ইসলাম অচিনপুরী
ডা. জহিরুল ইসলাম অচিনপুরী

মেডিভয়েস রিপোর্ট: সিলেটের আঞ্চলিক ভাষার অসংখ্য গানের লেখক ও জনপ্রিয় সংগীতশিল্পী ডা. জহিরুল ইসলাম অচিনপুরী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার (২৬ জুন) নমুনা পরীক্ষায় তাঁর পজিটিভ ফল আসে। 

এদিন সিলেট ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাব পরীক্ষায় ডা. অচিনপুরীসহ ১২২ জন করোনা শনাক্ত হয়। 

ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. জহিরুল ইসলাম বেশ কিছু দিন ধরে সিলেটের রিকাবীবাজারে জামান ম্যাশনে সালেহা আই কেয়ারে সপ্তাহে দুইদিন রোগী দেখতেন। সম্প্রতি অসুস্থবোধ করায় তাঁর করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। শুক্রবার সিলেট ওসমানী মেডিকেল কলেজে নমুনা পরীক্ষায় তাঁর দেহে করোনা শনাক্ত হয়।

চক্ষু বিভাগের রেটিনা বিশেষজ্ঞ ডা. জহিরুল ইসলাম 'অচিনপুরী' হিসেবে সারাদেশে সিলেটের আঞ্চলিক গানের এক ক্ষণজন্মা ব্যক্তি হিসেবে অভাবনীয় খ্যাতি অর্জন করেছেন।

সিলেটের বিশ্বনাথে সন্তান ডা. জহিরুল ইসলাম করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে ৮টি গান এবং পুঁথি লিখেছেন। এর মধ্যে কয়েকটি গান করোনায় সম্মুখযোদ্ধা চিকিৎসকদের উৎসাহ দিয়ে মনোবল বাড়ানোর জন্য লেখা। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৮ হাজার ৪৯৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে তিন হাজার ৮৬৮ জনের দেহে করোনা শনাক্ত হয়। এখন পর্যন্ত বাংলাদেশে মোট পরীক্ষা হয়েছে ৬ লাখ ৯৬ হাজার ৯৪১টি নমুনা।

এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৬৩৮ জন। এ নিয়ে মোট এখন ৫৩ হাজার ১৩৩ জন রোগী সুস্থ হয়েছেন। 

প্রসঙ্গত, দেশে প্রথম করোনাভাইরাসের রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। এরপর থেকে ক্রমাগত বেড়ে চলেছে এর সংখ্যা। দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা এক লাখ ত্রিশ হাজার ৪৭৪ জন। মারা গেছেন ১,৬৬১ জন। সুস্থ হয়েছেন ৫৩ হাজার ১৩৩ জন।

এর আগে গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। এরপর তা পৃথিবীজুড়ে মহামারীতে রূপ নেয়। এ ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন ৯৬ লাখ ১২ হাজার ১৫০ জন। মৃতের সংখ্যা চার লাখ ৮৯ হাজার ৩৭২ জন। সুস্থ হয়েছেন ৪৮ লাখ ৪০ হাজার ৬৬৫ জন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক