কেরানীগঞ্জে তিন চিকিৎসক করোনায় আক্রান্ত
মেডিভয়েস রিপোর্ট: কেরানীগঞ্জে তিনজন চিকিৎসকসহ পাঁচজন স্বাস্থ্যকর্মী প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে জিনজিরা কোভিড হাসপাতালের তিনজন চিকিৎসক ও কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ২ জন স্বাস্থ্যকর্মী রয়েছেন। আজ শুক্রবার (২৬ জুন) দুপুরে করোনা রিপোর্টে তাদের পজিটিভ ফল আসে।
কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মীর মোবারক হোসাইন জানান, আজ ৩২ জনের রিপোর্টে করোনা পজিটিভ এসেছে। তাদের মধ্যে জিনজিরা কোভিড হাসপাতালের তিনজন চিকিৎসক রয়েছেন। এছাড়া কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত দেবনাথ ও তার স্ত্রীরও করোনা শনাক্ত হয়েছে।
আক্রান্তদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ২ জন স্বাস্থ্যকর্মী, জিনজিরা ইউনিয়নের ১১ জন, শুভাঢ্যার ৪ জন, আগানগরে ৩ জন, কালিন্দী ইউনিয়নে ৩ জন, কলাতিয়ায় ২ জন, শাক্তার ২ জন ও তেঘরিয়া ইউনিয়নের ১ জন বাসিন্দা রয়েছেন।
এ নিয়ে কেরানীগঞ্জে ৯১৬ জন করোনা পজেটিভ শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ৩১৭ জন সুস্থ্ হয়েছেন। আর মারা গেছেন ২১ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৮ হাজার ৪৯৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে তিন হাজার ৮৬৮ জনের দেহে করোনা শনাক্ত হয়। এখন পর্যন্ত বাংলাদেশে মোট পরীক্ষা হয়েছে ৬ লাখ ৯৬ হাজার ৯৪১টি নমুনা।
এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৬৩৮ জন। এ নিয়ে মোট এখন ৫৩ হাজার ১৩৩ জন রোগী সুস্থ হয়েছেন।
প্রসঙ্গত, দেশে প্রথম করোনাভাইরাসের রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। এরপর থেকে ক্রমাগত বেড়ে চলেছে এর সংখ্যা। দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা এক লাখ ত্রিশ হাজার ৪৭৪ জন। মারা গেছেন ১,৬৬১ জন। সুস্থ হয়েছেন ৫৩ হাজার ১৩৩ জন।
এর আগে গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। এরপর তা পৃথিবীজুড়ে মহামারীতে রূপ নেয়। এ ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন ৯৬ লাখ ১২ হাজার ১৫০ জন। মৃতের সংখ্যা চার লাখ ৮৯ হাজার ৩৭২ জন। সুস্থ হয়েছেন ৪৮ লাখ ৪০ হাজার ৬৬৫ জন।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪