অবসরের ৪ দিন আগে করোনায় ভারতীয় নার্সের মৃত্যু
মেডিভয়েস ডেস্ক: অবসরের জন্য বাকি ছিল আর চারদিন। কিন্তু তার আগেই করোনাভাইরাসে মারা গেলেন এক অভিজ্ঞ নার্স। রোগীদের চিকিৎসা করতে করতে নিজেই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শেষ পর্যন্ত প্রাণ হারালেন তিনি।
ভারতের হায়দরাবাদের সরকারি একটি হাসপাতালের হেড নার্স ছিলেন ওই নারী। করোনায় আক্রান্ত হওয়ার পর গান্ধী হসপিটালে তাকে ভর্তি করা হলে, সেখানেই শেষনিঃস্বাস ত্যাগ করেন।
৩০ জুন অবসর নেওয়ার কথা ছিল ওই নার্সের। এতদিন ছুটিতে ছিলেন। কিন্তু হায়দরাবাদে নার্সের ঘাটতি দেখা দেওয়ায় তিনি ফের কাজে যোগ দেন। করোনা ওয়ার্ডেই ডিউটি করছিলেন তিনি। সেখান থেকেই করোনায় সংক্রামিত হন তিনি
গান্ধী হাসপাতালের চিকিৎসক ডা. প্রভাকর রেড্ডি বলেন, ‘সরকারি জেনারেল অ্যান্ড চেস্ট হাসপাতালের হেড নার্স কদিন আগে করোনায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন। তাঁর ডায়বেটিস ছিল। বুধবার তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। শুক্রবার তিনি মারা যান।’
ওই নার্সের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন তেলেঙ্গানার রাজ্যপাল।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
বিএমইউ (দ্বিতীয় সংশোধন) বিল, ২০২৬ প্রত্যাহারের দাবি
সরকারি হাসপাতাল বাণিজ্যিকীকরণে মানুষের ওপর আর্থিক চাপ বাড়বে: বিরোধীদলীয় নেতা
সেনেগাল ফুটবলে চাঞ্চল্য
জাতীয় দলের প্রধান চিকিৎসক ছিলেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ

অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা
চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা