২৫ জুন, ২০২০ ০৬:০২ পিএম

করোনা ছোবলে প্রাণ গেলো চক্ষু বিশেষজ্ঞ ডা. ইউনুস আলীর

করোনা ছোবলে প্রাণ গেলো চক্ষু বিশেষজ্ঞ ডা. ইউনুস আলীর
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিরাজগঞ্জের শাহজাদপুরের প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞ ডা. ইউনুস আলী খান মৃতুবরণ করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বুধবার (২৪ জুন) রাজধানীর তেজগাঁওয়ের ইমপালস হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।

হাসপাতাল সূত্রে জানা যায়, শাহজাদপুরের বর্ষীয়ান এই চিকিৎসক গত ১০ জুন করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ইমপালস হাসপাতালে আইসিইউতে রাখা হয়। পরে ভ্যান্টিলেশন সাপোর্টে নেয়া হয়। এর পূর্বে তার শারীরিক অবস্থা ও বয়স বিবেচনায় প্লাজমা থেরাপী দেয়া হয়। ভ্যান্টিলেশনে থাকা অবস্থাতেই তিনি হৃদরোগে আক্রান্ত হন।

তিনি রাজশাহী মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ছিলেন। চক্ষু বিশেষজ্ঞ হিসেবে পাবনা-সিরাজগঞ্জজুড়ে তাঁর খ্যাতি ছিল।

ডা. ইউনুস আলী খানের মৃত্যুতে মেডিভয়েস পরিবার গভীরভাবে শোকাহত।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
পুনরায় সংশোধন হচ্ছে সাইবার আইন

গুজব-অপতথ্য ছড়ালে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড

পুনরায় সংশোধন হচ্ছে সাইবার আইন

গুজব-অপতথ্য ছড়ালে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক