২৩ জুন, ২০২০ ০৯:৪১ এএম

লক্ষ্মীপুরের সিভিল সার্জন ডা. আব্দুল গফফার করোনায় আক্রান্ত

লক্ষ্মীপুরের সিভিল সার্জন ডা. আব্দুল গফফার করোনায় আক্রান্ত

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন ডা. আব্দুল গফফার। এ অবস্থায় তাকে রাজধানীর ঢাকার আনোয়ার খাঁন মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) সকালে লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সিভিল সার্জন আবদুল গফফার গত তিনদিন ধরেই অসুস্থ৷ তাকে ঢাকার আনোয়ার খাঁন মডার্ন মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষায় তার করোনা পজিটিভ আসে। ওই হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রেখে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, জেলায় এ পর্যন্ত ৪ হাজার ৯১২ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে চিকিৎসক, সাংবাদিক ও জনপ্রতিনিধিসহ ৬০৮ জনের করোনা পজিটিভ এসেছে।

এছাড়া এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭৬ জন। আক্রান্তদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ২ জন। মৃত ১১ জনের নমুনায় করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। হাসপাতাল ও হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ৩১৯ জন।

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’