করোনা মোকাবেলায় আরও ৫ জেলায় সাধারণ ছুটি
মেডিভয়েস রিপোর্ট: মহামারী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে অধিক সংক্রমিত আরও ৫ জেলাকে রেড জোন ঘোষণা করে জেলাগুলোতে সাধারণ ছুটি ও লকডাউন ঘোষণা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। নতুন করে রেড জোন জেলাসমূহ হচ্ছে, ফরিদপুর, মানিকগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী ও কুষ্টিয়ার বিভিন্ন এলাকা।
সোমবার (২২ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
এতে বলা হয়, ফরিদপুর, মানিকগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী ও কুষ্টিয়া এই পাঁচ জেলার ১১টি রেড জোন অঞ্চলে সাধারণ ছুটি থাকবে, যা ২৩ জুন মঙ্গলবার থেকে কার্যকর হবে। এ সময় ভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসন ওই অঞ্চলের জীবনযাত্রা ‘কঠোরভাবে নিয়ন্ত্রণ’ করতে পারবে। এলাকাগুলোর সকল ধরনের অফিস-কারখানা বন্ধ থাকবে। যানবাহন ও সাধারণ মানুষের চলাচলে থাকবে কড়াকড়ি।
তবে জরুরি পরিষেবা এ ছুটির আওতার বাইরে থাকবে। রেড জোন ঘোষণা করা কোন এলাকায় কতদিন সাধারণ ছুটি থাকবে, আদেশে তাও নির্ধারণ করে দেওয়া হয়েছে।
এর আগে ২১ জুন এক প্রজ্ঞাপনে দেশের ১০ জেলার ২৭ অঞ্চলকে রেড জোন হিসেবে ঘোষণা করে রোববার মধ্যরাত থেকে সেখানে সাধারণ ছুটি ঘোষণা করা হয়।
এ নিয়ে দুই দফায় ১৫ জেলার ৩৮টি অঞ্চলকে অধিক ঝুঁকিপূর্ণ বিবেচনায় রেড জোন ঘোষণা করে সাধারণ ছুটি ঘোষণা করা হল।
প্রসঙ্গত, দেশে প্রথম করোনাভাইরাসের রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। এরপর থেকে ক্রমাগত বেড়ে চলেছে এর সংখ্যা। দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা এক লাখ ১৫ হাজার ৮৮৬ জন। মারা গেছেন ১ হাজার ৫০২ জন। সুস্থ হয়েছেন ৪৬ হাজার ৭৭৫ জন।
-
১৫ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪