প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞ ডা. জাহাঙ্গীর আলম মুকুট আর নেই
মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ চক্ষু হাসপাতাল ও ইনস্টিটিউটের কনসালটেন্ট ও প্রখ্যাত ফ্যাকো সার্জন চক্ষু বিশেষজ্ঞ ডা. জাহাঙ্গীর আলম মুকুট হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
সোমবার (২২ জুন) রাত ৩ টা ৪৫ মিনিটে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে (বিএসএইচ) তিনি মারা যান।
সূত্রে জানা যায়, রাত সাড়ে দশটার দিকে তার ম্যাসিভ এমআই হলে রাত ১২টা ৪৫ মিনিটে এনজিওগ্রাম করে স্টেন্টিং করা হয়। এরপর রাত ৩টা ৪৫ মিনিটে তিনি রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আজ সকাল ৮ টায় তার প্রথম নামাজে জানাজা বিএসএইচ হাসপাতালের পিছনে অনুষ্ঠিত হয়েছে। এরপর নিজ এলাকা গাইবান্ধায় আরেক দফায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফনের কথা রয়েছে।
ডা. জাহাঙ্গীর আলম মুকুট ঢাকা মেডিকেল কলেজের কে-৪৬ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি ধানমন্ডির বাংলাদেশ চক্ষু হাসপাতাল ও ইনস্টিটিউটের কনসালটেন্ট ও ফ্যাকো সার্জন হিসেবে কর্মরত ছিলেন।
তার মৃত্যুতে ফাউন্ডেশন ফর সেফটি রাইট অ্যান্ড রেস্পন্সিবিলিটি (এফডিএসআর) গভীর শোক প্রকাশ করেছে। ডা. জাহাঙ্গীর আলম মুকুটের মৃত্যুতে মেডিভয়েস পরিবার শোকাহত।
-
১৩ জুলাই, ২০২৪
-
১১ জুলাই, ২০২১