করোনামুক্ত হলেন মুক্তিযুদ্ধ মন্ত্রী, স্ত্রীর অবস্থার অবনতি
মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাস থেকে মুক্ত হলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। করোনা পরীক্ষায় ফলাফল নেগেটিভ আসায় তিনি অনেকটা সুস্থ অবস্থায় বাড়ি ফিরেছেন। তবে তার স্ত্রীর শারীরিক অবস্থার কিছুটা অবনতি হয়েছে। মাঝে মধ্যে তাকে উচ্চমাত্রায় অক্সিজেন দিতে হচ্ছে।
সোমবার (২২ জুন) সকালে রাতে একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
গত ১২ জুন করোনা শনাক্তের পরের দিন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও তার স্ত্রী লায়লা আরজুমান্দ বানুর শারীরিক অবস্থার অবনতি হয়। তাৎক্ষণিক তাদেরকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে নেয়া হয়। সেখানে জেনারেল বেডেই তাদের চিকিৎসা চলছিল। মাঝে মধ্যে শ্বাসকষ্ট দেখা দিলে তাদের অক্সিজেন দেয়া হচ্ছিল। সিএমএইচে পুনরায় নমুনা পরীক্ষা করা হলে আজ শনিবার মন্ত্রীর ফলাফল নেগেটিভ আসে। আবার শারীরিকভাবেও তিনি সুস্থ আছেন।
রাতে মন্ত্রীর ঘনিষ্ঠ স্বজনরা জানান, গতকাল থেকেই মন্ত্রীর শারীরিক অবস্থার অনেক ভালো ছিল। আজ ফলাফল নেগেটিভ এসেছে। তাই তিনি (মন্ত্রী) হাসপাতালে থাকতে চাচ্ছিলেন না। বিকালে তাকে বাসায় নিয়ে আসা হয়েছে। বর্তমানে তিনি বাসায় অবস্থান করছেন।
তবে তার স্ত্রীর শারীরিক অবস্থার কিছুটা অবনতি হয়েছে। তাকে উচ্চমাত্রায় অক্সিজেন দিতে হচ্ছে। তিনি হাসপাতালেই চিকিৎসা নিচ্ছেন।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪