খুলনায় চিকিৎসকসহ আরো ৬০জনের করোনা শনাক্ত
মেডিভয়েস রিপোর্ট: খুলনায় এক চিকিৎসক ও চার পুলিশ সদস্যসহ নতুন করে আরো ৬০জনের করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে করোনা পরীক্ষার এ তথ্য প্রকাশ করা হয়। ফলে খুলনা বিভাগের ১০ জেলার মধ্যে আক্রান্তের বিবেচনায় খুলনা জেলা শীর্ষে উঠে এসেছে।
মঙ্গলবার (১৬ জুন) সকালে খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, সোমবার খুমেকের পিসিআর ল্যাবে ২৮৫জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে ৬০জনের নমুনা পরীক্ষায় পজিটিভ এসেছে। যার ৪২জনই খুলনার। এছাড়া সাতক্ষীরা জেলার ৭জন, বাগেরহাট জেলার ৬জন এবং যশোর, মাগুরা, নড়াইল, পিরোজপুর ও পঞ্চগড় জেলার একজন করে রয়েছেন। তিনি আরো জানান, করোনা আক্রান্তদের মধ্যে একজন চিকিৎসক ও খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) চারজন সদস্য রয়েছেন।
খুলনা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, খুলনা মহানগরীসহ জেলায় এ পর্যন্ত ৪৫০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। খুলনা বিভাগের ১০ জেলার মধ্যে আক্রান্তের দিক দিয়ে খুলনা জেলার অবস্থান শীর্ষে। তবে, খুলনা জেলায় এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫৯জন।
-
১৫ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪