১৪ জুন, ২০২০ ০১:১৫ এএম

করোনাভাইরাসে স্বাস্থ্য সচিবের স্ত্রীর মৃত্যু

করোনাভাইরাসে স্বাস্থ্য সচিবের স্ত্রীর মৃত্যু
স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান ও তার সহধর্মিণী কামরুন্নাহার। ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেছেন স্বাস্থ্য সচিব আব্দুল মান্নানের সহধর্মিণী কামরুন্নাহার।

শনিবার (১৩ জুন) রাত ১২টার পর ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কামরুন্নাহার দুই পুত্র ও এক কন্যাসন্তানের জননী ছিলেন।
 
স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়েশা আক্তার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি বলেন, করোনাভাইরাস আক্রান্ত স্বাস্থ্য সচিবের সহধর্মিণী গত বুধবার (১০ জুন) সিএমএইচে ভর্তি হন।

কামরুন নাহারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় কামরুন্নাহারের বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। 

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক