১২ জুন, ২০২০ ০২:৩৬ পিএম

করোনায় একদিনে সর্বোচ্চ ৪৬ জনের মৃত্যু, শনাক্ত সর্বোচ্চ ৩,৪৭১ 

করোনায় একদিনে সর্বোচ্চ ৪৬ জনের মৃত্যু, শনাক্ত সর্বোচ্চ ৩,৪৭১ 
অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪৬ জন মারা গেছেন। এ নিয়ে ভাইরাসটিতে মোট ১০৯৫ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে আরও তিন হাজার ৪৭১ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮১ হাজার ৫২৩ জনে। 

আজ শুক্রবার (১২ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। এতে নতুন যুক্ত হওয়া ৩টিসহ সারাদেশের ৫৯টি ল্যাবের নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। 

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় আরও ১৬ হাজার ৯৫০টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৫ হাজার ৯৯০টি নমুনা। এ নিয়ে দেশে মোট চার লাখ ৭৩ হাজার ৩২২টি নমুনা পরীক্ষা করা হলো। নতুন পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে আরও তিন হাজার ৪৭১ জনের। ফলে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮১ হাজার ৫২৩ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৪৬ জন। এ নিয়ে মোট মৃত্যু হলো এক হাজার ৯৫ জনের। 

এছাড়া ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৫০২ জন। ফলে এ পর্যন্ত সুস্থ হয়ে মোট ১৭ হাজার ২৫০ জন।

প্রসঙ্গত, দেশে প্রথম করোনাভাইরাসের রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। এরপর থেকে ক্রমাগত বেড়ে চলেছে এর সংখ্যা। দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৮১ হাজার ৫ ২৩ জন। মারা গেছেন ১,০৯৫ জন। সুস্থ হয়েছেন ১৭ হাজার ২৯৪ জন।

এর আগে গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। এরপর তা পৃথিবীজুড়ে মহামারীতে রূপ নেয়। এ ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন ৭৫ লাখ ১৭ হাজার ৪২৭ জন। মৃতের সংখ্যা চার লাখ ২১ হাজার ৫১৬ জন। সুস্থ হয়েছেন ৩৫ লাখ ৪২ হাজার ৯৮৪ জন। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক