১২ জুন, ২০২০ ০১:১৬ পিএম

করোনায় হৃদরোগ ইনস্টিটিউটের ডা. মাহমুদ মনোয়ারের মৃত্যু

করোনায় হৃদরোগ ইনস্টিটিউটের ডা. মাহমুদ মনোয়ারের মৃত্যু

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইসিভিডি) কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মাহমুদ মনোয়ার (৪৩) মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

শুক্রবার (১২ জুন) সকাল সাড়ে ৯টায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটিসের (এফডিএসআর) যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী।

তিনি জানান, এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে ২৮ জন চিকৎসক মারা গেলেন। গতকাল পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ১ হাজার ১৫৩ জন চিকিৎসককে শনাক্ত করা হয়েছে।

ডা. মাহমুদ মনোয়ার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ২২তম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী।

এই চিকিৎসকের মৃত্যুতে মেডিভয়েস পরিবার গভীর শোকাহত।

  ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক