১২ জুন, ২০২০ ১২:৫৯ পিএম

করোনা পজিটিভ নিজেই ওষুধ বিক্রি, দোকান লকডাউন

করোনা পজিটিভ নিজেই ওষুধ বিক্রি, দোকান লকডাউন

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসে আক্রান্ত হয়েও বাড়িতে আইসোলেশনে না থেকে জনসম্মুখে গিয়ে ওষুধ বিক্রির অভিযোগ উঠেছে চাঁদপুর জেলা শহরের এক ব্যবসায়ীর বিরুদ্ধে। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ওই রোগীকে ৫ হাজার টাকা জরিমানা এবং তাকে সতর্ক করে দিয়ে ওষুধের দোকানটি লকডাউন ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) বিকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুন নাহারের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, তিনি নিজেই করোনাভাইরাস (কভিড-১৯) রোগী। আর এ অবস্থায় যেখান তার সাবধানে বাড়িতে আইসোলেশনে থাকার কথা, সেখানে তিনি জনসম্মুখে গিয়ে করোনার ওষুধ বিক্রি করছিলেন। এমন ঘটনার খবর শুনে আমরা অভিযান পরিচালনা করি।

গতকাল (বৃহস্পতিবার) দিনভর একদল স্বেচ্ছাসেবক নিয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা শহরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে অভিযান চালিয়েছেন। এর আগে চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান শহরের প্রধান কয়েকটি সড়কে অভিযানে নামেন। এ সময় ব্যাটারিচালিত ইজিবাইক এবং রিকশা চালকদের মুখে মাস্ক না থাকায় তাদের সতর্ক করে দেন তিনি।

এছাড়া চাঁদপুর শহরে করোনায় আক্রান্ত রোগীর বাড়ি চিহ্নিত করে লকডাউন শুরু করেছে জেলা প্রশাসন। পৌঁছে দেওয়া হচ্ছে মৌসুমি ফলসহ ওষুধ সামগ্রী। এদিকে, চাঁদপুরে করোনা পজিটিভ এ পর্যন্ত ২৫ জন এবং করোনা উপসর্গ নিয়ে আরো ৪৫ জন মারা গেছেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ভ্রাম্যমাণ আদালত
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক