১২০০ মেডিকেল টেকনোলজিস্টসহ তিন হাজার পদে নিয়োগে প্রজ্ঞাপন জারি
মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাস মোকাবেলায় দ্রুততম সময়ের মধ্যে ১ হাজার ২০০ মেডিকেল টেকনোলজিস্ট, ১ হাজার ৬৫০ মেডিকেল টেকনিশিয়ান ও ১৫০ কার্ডিওগ্রাফারসহ ৩ হাজার পদে নতুন নিয়োগের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
আজ সোমবার (৮ জুন) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের প্রশাসন-১ অধিশাখার উপসচিব খন্দকার জাকির হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা বলা হয়েছে।
এতে বলা হয়, দেশে করোনা সংক্রমণের ফলে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে রোগের পরীক্ষা, নমুনা সংগ্রহ ইত্যাদি ব্যাপক কার্যক্রম দেশের বিদ্যমান সংখ্যক মেডিকেল টেকনোলজিস্ট ও টেকনিশিয়ানদের মাধ্যমে সম্ভব নয়। এ অবস্থায় সেবা প্রতিষ্ঠানের কাজের গতি ফিরিয়ে আনার জন্য বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য প্রতিষ্ঠানের জন্য ১ হাজার ২০০ মেডিকেল টেকনোলজিস্ট (গ্রেড-১১), ১ হাজার ৬৫০ মেডিকেল টেকনিশিয়ান (গ্রেড-১৬) এবং ১৫০ কার্ডিওগ্রাফারসহ (গ্রেড-১৬) ৩ হাজার নতুন পদ সৃষ্টি করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ১৮৭ জন টেকনোলজিস্টকে বিশেষ বিবেচনায় নিয়োগ দেওয়া হবে। বাকি ২ হাজার ৮১৭ পদে নিয়োগের জন্য ছাড়পত্র দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪