কাল থেকে ‘রেড জোন’ পূর্ব রাজাবাজার লকডাউন
মেডিভয়েস ডেস্ক: ঢাকা উত্তর সিটি করপোরেশনের ইন্দিরা রোড সংলগ্ন পূর্ব রাজাবাজার এলাকা মঙ্গলবার (৯ জুন) মধ্যরাত থেকে লকডাউন ঘোষণা করা হয়েছে। সংক্রমণের মাত্রা তুলনামূলকভাবে বেশি হওয়ায় এলাকাটিকে ‘রেড জোন’ ঘোষণা করে এই ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আজ সোমবার (৮ জুন) মেয়র মো. আতিকুল ইসলামের সভাপতিত্বে করোনাভাইরাস প্রতিরোধ ও মোকাবেলায় ডিএনসিসি এলাকার জন্য গঠিত কমিটির এক অনলাইন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ বিষয়ে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ফরিদুর রহমান খান গণমাধ্যমকে বলেন, মঙ্গলবার রাত ১২টা থেকে পূর্ব রাজাবাজার এলাকা লকডাউন হবে। লকডাউনে যেন খাবার বা চিকিৎসার সমস্যা না হয় সে জন্য গত কয়েকদিন ধরে প্রস্তুতি নেওয়া হয়েছে। এলাকাটিতে কেউ অসুস্থ হলে তাকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থার পাশাপাশি এলাকার মধ্যেই আইসোলেশন সেন্টার ও টেস্টের নমুনা সংগ্রহের জন্য বুথ স্থাপন করা হয়েছে।
লকডাউন চলা কালে বাইরে থেকে এলাকায় প্রবেশ এবং এলাকা থেকে বের হওয়া কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে জানিয়ে তিনি বলেন, পূর্ব রাজাবাজার এলাকায় প্রায় ৫০ হাজার লোকের বসবাস। লকডাউনে এলাকায় কারও খাবারের সমস্যা হলে প্রয়োজনে নির্দিষ্ট নাম্বারে ফোন করে জানানো যাবে। সেক্ষেত্রে তার বাড়িতে খাবার পৌঁছে দেওয়া হবে। সচ্ছল হলে খবারের বিনিময়ে টাকা নেওয়া হবে। দরিদ্রদের বিনামূল্যে খাবার দেওয়া হবে।
প্রসঙ্গত, স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী পূর্ব রাজাবাজার এলাকায় ৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। ওই এলাকায় মূলত শিক্ষার্থীদের আনাগোনা বেশি। আশপাশের এলাকায় অবস্থিত বেশ কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এলাকাটিতে বসবাস করেন। দেশীয় শিক্ষার্থীদের পাশাপাশি রাজাবাজারে আফ্রিকাসহ বিভিন্ন দেশ থেকে আসা শিক্ষার্থীরা রয়েছেন। করোনার রেড জোন হয়ে উঠায় এলাকাটি লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সিটি করপোরেশন।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪