০৬ জুন, ২০২০ ০২:৫৫ পিএম

এমফিল ডিপ্লোমা চান্সপ্রাপ্তদের সনদ অনলাইনে যাচাই বাছাই শুরু

এমফিল ডিপ্লোমা চান্সপ্রাপ্তদের সনদ অনলাইনে যাচাই বাছাই শুরু

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এবং অধিভূক্ত মেডিকেল কলেজ ও ইনস্টিটিউটসমূহের জুলাই ২০২০ ইং সেশনে এমফিল, এমপিএইচ, এমমেড এবং ডিপ্লোমা কোর্সে চান্সপ্রাপ্তদের মূল সনদ অনলাইনে যাচাই-বাছাই কার্যক্রমের শুরু হয়েছে। এ লক্ষ্যে চাহিদাকৃত মূল সনদ/কাগজপত্র সংশ্লিষ্ট ডীন অফিস বরাবর আগামী ২০ জুনের মধ্যে পাঠাতে বলা হয়েছে।

শনিবার (৬ জুন) বিএসএমএমইউয়ের ওয়েবসেইটে প্রকাশিত বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার (শিক্ষা) ডা. ফেরদৌস আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। 

অফিস আদেশে বলা হয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং অধিভূক্ত মেডিকেল কলেজ ও ইনস্টিটিউটসমুহে জুলাই ২০২০ ইং সেশনে এমফিল, এমপিএইচ, এমমেড এবং ডিপ্লোমা কোর্সসমূহে ভর্তির নিমিত্তে সাময়িকভাবে নির্বাচিত সরকারী, বিএসএমএমইউ (সরকারি কোটায় নির্বাচিত) ও বেসরকারী প্রার্থীদের মূল সনদ যাচাই-বাছাই কার্যক্রম অনলাইনে গ্রহণের জন্য সংযুক্ত যাচাই-বাছাই ফরম প্রার্থী কর্তৃক পূরণ করে এবং চাহিদাকৃত মূল সনদ/কাগজপত্র ক্যান করে সংশ্লিষ্ট ডীন অফিস বরাবর ০৪-০৬-২০২০ ইং থেকে ২০-০৬-২০২০ইং অফিস চলাকালীন সময়ের মধ্যে প্রেরণ করতে হবে।

উল্লেখ্য, অনুষদ ভিত্তিক নির্ধারিত সনদ যাচাই-বাছাই ফরম বিশ্ববিদ্যালয় ওয়েব সাইটে পাওয়া যাবে।

চাহিদাকৃত কাগজপত্র:

১। ভর্তি পরীক্ষার প্রবেশপত্র।

২। এসএসসি/ সমমানের মূল সনদ।

৩। MBBS/BDS এর মূল সনদ।

৪। BMDC কর্তৃক প্রদত্ত রেজিস্ট্রেশনের মূল সনদ (হালনাগাদ)।

৫। ইন্টার্নশিপ এর মূল সনদ।

৬। মূল মাইগ্রেশন সনদ।

৭। কর্মরত থাকলে চাকরি থেকে অব্যহতিপত্র/চাকরিস্থল থেকে অনাপত্তিপত্র।

৮। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অব সিভিল সার্জন কর্তৃক ০২ (দুই) বছর চাকরি সম্পদের প্রত্যয়নপত্র (সরকারী প্রার্থীদের ক্ষেত্রে)।

৯। স্বীকৃত মেডিক্যাল/ইনস্টিটিউট থেকে Physiotherapy/Nursing/Health Technology/ yurvedic/ Unani/ Homeopathy Degree এর মূল সনদ (সেকা প্রার্থীদের ক্ষেত্রে)।

সংশ্লিষ্ট ডীন অফিসসমূহের ইমেইল ঠিকানা:

ডীন, মেডিসিন অনুষদ (ইমেইল)- [email protected]

ডীন, সার্জারী অনুষদ (ইমেইল)- [email protected]

ডীন, পেডিয়াট্রিকস্ অনুষদ (ইমেইল)- dean_ [email protected]

ডীন, বেসিক সাইন্স ও প্যারা ক্লিনিক্যাল সাইন্স অনুষদ (ইমেইল)- [email protected]

ডীন, ডেন্টাল অনুষদ (ইমেইল)- [email protected]

ডীন, প্রিভেনটিভ এন্ড স্যোসাল মেডিসিন অনুষদ (ইমেইল)- [email protected]

বিজ্ঞপ্তি

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত