০৫ জুন, ২০২০ ০৭:২৯ পিএম

করোনা: সৌদিতে আড়াই মাস পর জুমার নামাজ অনুষ্ঠিত

করোনা: সৌদিতে আড়াই মাস পর জুমার নামাজ অনুষ্ঠিত

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাস পরিস্থিতিতে প্রায় আড়াই মাস পর সৌদি আরবে পবিত্র জুমার নামায অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (৫ জুন) পবিত্র মক্কা ও মদিনা মুনাওয়ারাসহ দেশটির সকল জামে মসজিদে জুমার নামায অনুষ্ঠিত হয়। 

করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত ১৫ মার্চ থেকে শপিংমলসহ মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশটির সব অর্থনৈতিক ও বাণিজ্যিক কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা জারি করে সরকার।

তখন থেকে সব মসজিদে নামাজ আদায় করার ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়। তবে দুই পবিত্র মসজিদ মসজিদে হারাম ও মসজিদের নববীতে সীমিত পরিসরে জুমার নামাজসহ পাঁচ ওয়াক্ত নামাজ চালু ছিল। অবশ্য সেখানে সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ ছিল।

তবে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় গত ৩১ মে থেকে ধাপে ধাপে লকডাউন এবং কারফিউ শিথিলের পাশাপাশি মসজিদসমূহ খুলে দেওয়ার অনুমতি দেয় দেশটির সরকার। এর ধারাবাহিকতায় আজ শুক্রবার দেশটিতে জুমার নামাজ অনুষ্ঠিত হলো। 

তবে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং সামাজিক দূরত্ব বজায় রাখাসহ কয়েকটি নীতিমালা অনুসরণ করার ওপর এখনো গুরুত্বারোপ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তাই মুসল্লিরা স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে নিজ নিজ জায়নামাজ সাথে নিয়ে জুমার নামাযে শরিক হন। 

পবিত্র এ নামায আদায় করতে মুসল্লিদের স্বতঃস্ফূর্তভাবে যোগদান করার এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হয় মসজিদসমূহে। কোনো কিছু হারিয়ে আবার ফিরে পাওয়ার আনন্দ তাদের মধ্যে এক আনন্দের শিহরণ লক্ষ্য করা হয়।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
কক্সবাজারে আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজার আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজারে আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজার আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও