০১ জুন, ২০২০ ১০:৪২ পিএম

সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিম করোনায় আক্রান্ত

সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিম করোনায় আক্রান্ত

মেডিভয়েস ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম। তিনি বর্তমানে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি আছেন।

আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য ডা. কনক কান্তি বড়ুয়া। 

তিনি গণমাধ্যমকে বলেন, মোহাম্মদ নাসিম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার ছেলে বিষয়টি আমাকে জানিয়েছেন।

নাসিমের ছেলে তানভীর শাকিল জয় এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, ৪ দিন আগে বিএসএমএমইউতে পরিবারের সবাই টেস্ট করেছে। ফলাফল নেগেটিভ আসে। আব্বা শারীরিকভাবে দুর্বলতা অনুভব করায় আমরা তাকে হাসপাতালে ভর্তি করেছি। হাসপাতালে তাকে স্যালাইন দেওয়া হয়েছে। করোনা পরীক্ষার জন্য আবারও তার নমুনা নেওয়া হয়। কিছুক্ষণ আগে রিপোর্ট এসেছে। সেখানে করোনা পজিটিভ এসেছে।

জয় জানান, আপাতত মোহাম্মদ নাসিমকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে রাখা হবে। সমস্যা বেশি হলে সিএমএইচে স্থানান্তর করা হবে। মোহাম্মদ নাসিমের শ্বাসকষ্ট না থাকলেও ইউরিনে সমস্যা রয়েছে বলে জানান তিনি।

  ঘটনা প্রবাহ : করোনাভাইরাস
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক