০২ জুন, ২০২০ ০৯:৩৯ এএম

করোনায় নিয়োজিত চিকিৎসকদের হোটেলে ঢুকতে বাধা

করোনায় নিয়োজিত চিকিৎসকদের হোটেলে ঢুকতে বাধা

মেডিভয়েস ডেস্ক: খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা চিকিৎসায় নিয়োজিত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের হোম কোয়ারেন্টাইনের জন্য নির্ধারিত হোটেল মিলিনিয়ামে ঢুকতে দেয়নি হোটেল কর্তৃপক্ষ। অবশেষে প্রায় আড়াই ঘণ্টা হোটেলের বাইরে অবস্থানের পর তাদেরকে নগরীর কেডি ঘোষ রোডে হোটেল অ্যাম্বাসেডরে নিয়ে যাওয়া হয়।

মঙ্গলবার (২ জুন) সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মুন্সি মো. রেজা সেকেন্দার এ তথ্য নিশ্চিত করেছেন। এ ঘটনায় চিকিৎসকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

জানা যায়, জেলা প্রশাসনের মধ্যস্ততায় খুলনায় করোনা চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকদের দায়িত্ব পালনের পর হোম কোয়ারেন্টাইনের জন্য নগরীর মজিদ সরনী রোডে হোটেল মিলিনিয়ামে থাকার ব্যবস্থা করা হয়। কিন্তু সোমবার সন্ধ্যায় মেডিকেল কলেজ হাসপাতালের ছয়জন চিকিৎসক কোয়ারেন্টাইনের জন্য এলে তাদেরকে হোটেলে ঢুকতে বাধা দেওয়া হয়।

এসময় হোটেলের মূল ফটক তালাবদ্ধ করে রাখে হোটেল কর্তৃপক্ষ।

খবর পেয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মুন্সি মো. রেজা সেকেন্দার ঘটনাস্থলে এসে হোটেল কর্তৃপক্ষের সাথে কথা বলার চেষ্টা করেন। কিন্তু তাদের কাউকে সেখানে পাওয়া যায়নি। পরে জেলা প্রশাসনকে বিষয়টি জানানো হলে তারা ওই চিকিৎসকদের হোটেল অ্যাম্বাসেডরে থাকার ব্যবস্থা করেন। 

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক