৩১ মে, ২০২০ ০২:৩৩ পিএম

করোনায় একদিনে সর্বোচ্চ ৪০ জনের মৃত্যু, শনাক্ত ২৫৪৫

করোনায় একদিনে সর্বোচ্চ ৪০ জনের মৃত্যু, শনাক্ত ২৫৪৫

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে একদিনে রেকর্ড ৪০ জনের মৃত্যু, নতুন করে আরও ২ হাজার ৫৪৫ জনের দেহে করোনা শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে মোট ৬৫০ জন, মোট শনাক্ত ৪৭ হাজার ১৫৩।

আজ রোববার (৩১ মে) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানিয়েছেন  অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেস গত ২৪ ঘণ্টায় ৫২টি ল্যাবে ১২ হাজার ২২৯টি নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা পরীক্ষা করা হয়েছে ১১ হাজার ৮৭৬টি। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৩ লাখ ৮ হাজার ৯৩০টি নমুনা। ২৪ ঘণ্টায় এই সংগৃহীত নমুনা থেকে  ২ হাজার ৫৪৫ জন রোগী  শনাক্ত করা হয়েছে । এ পর্যন্ত করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ৪৭ হাজার ১৫৩ জন। নমুন পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২১ দশমিক ৪৩ শতাংশ। 

তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে আরও ৪০ জন। যা একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এনিয়ে মোট মৃত্যু দাঁড়ালো ৬৫০ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩৮ শতাংশ। তবে আজকেও সুস্থ হয়েছে ৪০৬ জন। মোট সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৯ হাজার ৭৮১ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২০ দশমিক ৭৪ শতাংশ বলেও জানিয়েছেন ডা. নাসিমা সুলতানা। 

প্রসঙ্গত, চীনের উহান থেকে ছড়িয়ে পরা করোনাভাইরাসের  গোটা বিশ্ব মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। এ ভাইরাসে বিশ্বজুড়ে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৬১ লাখ ৭২ হাজার ছাড়িয়েছে। মৃতের সংখ্যা ছাড়িয়েছে তিন লাখ ৭১ হাজার। তবে সাড়ে ২৬ লাখের অধিক রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছে গেছেন। বাংলাদেশে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনাভাইরাস
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

  এই বিভাগের সর্বাধিক পঠিত