ঢামেকে ‘সুরক্ষা সামগ্রী’ দিল ‘ত্রিমাত্রিক-৩০ বিসিএস’
মেডিভয়েস ডেস্ক: করোনা ভাইরাস মহামারিতে সামনের সারিতে থেকে সেবা দিচ্ছেন চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা। রোগীর সেবার দিনরাত জেগে আছেন তারা। সেইসব ‘যোদ্ধাদের’ পাশে দাঁড়িয়েছে বিসিএস ৩০ ব্যাচের কর্মকর্তাদের সংগঠন ত্রিমাত্রিক-৩০ বিসিএস অফিসার্স কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড।
শনিবার ত্রিমাত্রিক-৩০ বিসিএসের পক্ষ থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ভাইরোলজি বিভাগের চিকিৎসক, গবেষক ও স্বাস্থ্যকর্মীদের হাতে ‘সুরক্ষা সামগ্রী’ উপহার হিসেবে তুলে দিয়েছে।
এ সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাছির উদ্দিন গণমাধ্যমকে বলেন, ‘ত্রিমাত্রিক-৩০ বিসিএসের পক্ষ থেকে বিভিন্ন হাসপাতালে যে ‘সুরক্ষা সামগ্রী’ তুলে দেওয়া হচ্ছে, তা সত্যিই প্রশংসনীয় এবং সময়োপযোগী উদ্যোগ। জাতির এই ক্রান্তিলগ্নে তাদের এই ভূমিকা সবাই মনে রাখবে।’
এ সময় আরো উপস্থিত ছিলেন ‘ত্রিমাত্রিক-৩০ বিসিএস’এর সম্পাদক ডা. মো. লতিফুল বারী, টিটিবি সদস্য ডা. মোস্তফা কামাল আরেফিন, ঢামেকের ভাইরোলজির বিভাগে প্রধান সুলতানা শাহানা বানু, ডা. গওসুল আযম, টিটিবি সদস্য সহকারী অধ্যাপক মো. আবদুল কাদের সোহাগ প্রমুখ।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪