৩০ মে, ২০২০ ০২:৪৬ পিএম

করোনায় একদিনে রেকর্ড ২৮ জনের মৃত্যু, শনাক্ত ১৭৬৪

করোনায় একদিনে রেকর্ড ২৮ জনের মৃত্যু, শনাক্ত ১৭৬৪

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে একদিনে রেকর্ড ২৮ জনের মৃত্যু, নতুন করে আরও ১ হাজার ৭৬৪ জনের দেহে করোনা শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে মোট ৪৪ হাজার ৬০৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে, মোট মারা গেছেন ৬১০ জন।

আজ শনিবার (৩০ মে) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানিয়েছেন  অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন সংযুক্ত একটিসহ মোট ৫০টি আরটি-পিসিআর ল্যাবে  ৯ হাজার ৯৮৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে নতুন করে ১ হাজার ৭৬৪ জনের দেহে করোনা শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো দুই লাখ ৯৭ হাজার ৫৪টি, মোট রোগী শনাক্ত হয়েছে ৪৪ হাজার ৬০৮ জন। নতুন করে মারা গেছেন আরও ২৮ জন। যা এখন পর্যন্ত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যু।

নতুন করে যারা মারা গেছেন, তাদের ২৫ জন পুরুষ ও ৩ জন নারী। এদের ১৮ জন ঢাকা, ৭ জন চট্টগ্রাম , দুজন রংপুর বিভাগের এবং একজন সিলেটে বিভাগের । বয়সের দিক থেকে ত্রিশোর্ধ্ব চারজন, চল্লিশোর্ধ্ব চারজন, পঞ্চাশোর্ধ্ব নয়জন, ষাটোর্ধ্ব ছয়জন, সত্তরোর্ধ্ব বাসিন্দা। বয়সের বিবেচনায় ত্রিশোর্ধ্ব চারজন, চল্লিশোর্ধ্ব চারজন, পঞ্চাশোর্ধ্ব নয়জন, ষাটোর্ধ্ব ছয়জন, সত্তরোর্ধ্ব তিনজন এবং ৮১ থেকে ৯০ বছর বয়সী দুজন।

তিনি আরও বলেন,  গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৭ দশমিক ৬৪ শতাংশ। এখন পর্যন্ত শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২১ দশমিক ২ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩৭ শতাংশ।

উল্লেখ্য, চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের গোটা বিশ্ব মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। এ ভাইরাসে বিশ্বজুড়ে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা প্রায় ৫৯ লাখ ।আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে তিন লাখ ৬৫ হাজারের অধিক মানুষ। তবে আক্রান্তের একটা বড় অংশই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। বাংলাদেশে প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনাভাইরাস
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক