একদিনে সর্বোচ্চ ২,৫২৩ শনাক্ত, মৃত্যু ২৩
মেডিভয়েস রিপোর্ট: দেশে একদিনে সর্বোচ্চ ২ হাজার ৫২৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত, নতুন করে মারা গেছেন আরও ১৫ জন। এ নিয়ে দেশে মোট ৪২ হাজার ৮৪৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে, মোট মারা গেছে ৫৮২ জন। ২৪ ঘণ্টায় নতুন ৫০৯ জনসহ মোট ৯ হাজার ১৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
আজ শুক্রবার (২৯ মে) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৯৮২টি নমুনা সংগ্রহ করা হয়।পরীক্ষা করা হয় ১১ হাজার ৩০১টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো দুই লাখ ৮৭ হাজার ৬৭টি। নতুন নমুনা পরীক্ষায় আরও দুই হাজার ৫২৩ জনের দেহে করোনা শনাক্ত করা হয়েছে, যা একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। নমুনা পরীক্ষার তুলনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২২ দশমিক ৩৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় আরও ২৩ জনসহ মোট মারা গেছেন ৫৮২, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন নতুন ৫০৯ জনসহ মোট ৯ হাজার ১৫ জন।
লকডাউন উঠে যাওয়ার পরেও সকলকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বাব জানিয়ে তিনি বলেন, ‘আপনার সুরক্ষা আপনার হাতে। নিজের এবং নিজের পরিবারের নিরাপত্তা বিবেচনায় সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।’ এছাড়াও বাইরে বের হলে সাবাইকে অবশ্যই মাস্ক পড়তে পরামর্শ দিয়েছেন ডা. নাসিমা সুলতানা।
উল্লেখ্য, চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের গোটা বিশ্ব মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। এ ভাইরাসে বিশ্বজুড়ে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা প্রায় ৫৯ লাখ ।আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে তিন লাখ ৬০ হাজারের অধিক মানুষ। তবে আক্রান্তের একটা বড় অংশই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। বাংলাদেশে প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪