২১ মে, ২০২০ ০৪:৪১ পিএম
বিএসএমএমইউর ফিভার ক্লিনিক-করোনা ল্যাব ঈদের আগের ও পরের দিন খোলা
মেডিভয়েস রিপোর্ট: পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে আগামী ২৪ মে ঈদের আগের দিন ও ২৬ মে ঈদের পরের দিন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উদ্যোগে বেতার ভবনের স্থাপিত ফিভার ক্লিনিক ও কোভিড-১৯ শনাক্তকরণ পিসিআর ল্যাব রোগীদের সুবিধার্থে খোলা থাকবে।
আজ বৃহস্পতিবার (২১ মে) গণমাধ্যমে পাঠানো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
এতে আরও বলা হয়েছে, শুধুমাত্র ঈদের দিন ২৫ মে ফিভার ক্লিনিক ও কোভিড-১৯ শনাক্তকরণ পিসিআর ল্যাব বন্ধ থাকবে। এছাড়া বিএসএমএমইউ খোলা থাকবে ২৪ মে ঈদের আগের দিন খোলা থাকবে। তবে ঈদ উল ফিতরের দিন ২৫ মে এবং পরের দিন ২৬ মে বহির্বিভাগ বন্ধ থাকবে।
অন্যদিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে আন্তঃবিভাগ ও জরুরি বিভাগ প্রচলিত নিয়মে খোলা থাকবে।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঘটনা প্রবাহ : বিএসএমএমইউ
-
২২ সেপ্টেম্বর, ২০২৫
তিন দিনব্যাপী দ্বাদশ জাতীয় বিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত
বিএসপিএমআর’র লাইফ টাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত অধ্যাপক কামরুল
-
০২ জুন, ২০২৫
গণঅভ্যুত্থানে হামলা-ভাঙচুর-হত্যাচেষ্টা
চাকরি হারাচ্ছেন বিএমইউর চিকিৎসকসহ ৩৪ কর্মকর্তা-কর্মচারী
-
১৬ মার্চ, ২০২৫
-
১১ মার্চ, ২০২৫
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
এই বিভাগের সর্বাধিক পঠিত