২১ মে, ২০২০ ০৩:০৬ পিএম

লাফিয়ে বাড়ছে মৃত্যুর হার, একদিনে সর্বোচ্চ ২২ জনের প্রাণহানি

লাফিয়ে বাড়ছে মৃত্যুর হার, একদিনে সর্বোচ্চ ২২ জনের প্রাণহানি
অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২২ জন মারা গেছেন, যা এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে ভাইরাসটিতে মোট ৪০৮ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে আরও এক হাজার ৭৭৩ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৮ হাজার ৫১১ জনে। 

আজ বৃহস্পতিবার (২০ মে) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। এতে রাজধানীসহ সারাদেশে ল্যাবগুলোর নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। 

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় আরও ১০ হাজার ১৭৪টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১০ হাজার ২৬২টি নমুনা। এ নিয়ে দেশে মোট দুই লাখ ১৪ হাজার ১১৪টি নমুনা পরীক্ষা করা হলো। নতুন নমুনা পরীক্ষায় আরও এক হাজার ৭৭৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ৫১১ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ২২ জন। এদের ১৯ জন পুরুষ, তিনজন নারী। ফলে মৃতের সংখ্যা দাঁড়াল ৪০৮ জনে। 

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৩৯৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে মোট পাঁচ হাজার ৬০২ জন বাড়ি ফিরেছেন।

প্রসঙ্গত, দেশে প্রথম করোনাভাইরাসের রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। এরপর থেকে ক্রমাগত বেড়ে চলেছে এর সংখ্যা। দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ২৮ হাজার ৫১১ জন। মারা গেছেন ৪০৮ জন। সুস্থ হয়েছেন পাঁচ হাজার ৬০২ জন। 

এর আগে গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। এরপর তা পৃথিবীজুড়ে মহামারীতে রূপ নেয়। এ ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন ৫০ লাখ ১১ হাজার ৪৬৭ জন। মৃতের সংখ্যা তিন লাখ ২৮ হাজার ৩৬৮ জন। সুস্থ হয়েছেন প্রায় ১৯ লাখ ৮ হাজার ৫৮১ জন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনাভাইরাস
মেডিভয়েস নিউজ রুম অনুষ্ঠানে পেশাজীবী নেতাদের মত

চিকিৎসকের নিরাপত্তায় নিহিত কার্যকর স্বাস্থ্যব্যবস্থা

মেডিভয়েস নিউজ রুম অনুষ্ঠানে পেশাজীবী নেতাদের মত

চিকিৎসকের নিরাপত্তায় নিহিত কার্যকর স্বাস্থ্যব্যবস্থা

  এই বিভাগের সর্বাধিক পঠিত