ময়মনসিংহে করোনা উপসর্গ নিয়ে নার্সিং সুপারভাইজারের মৃত্যু
মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং সুপারভাইজার শেফালী রানী দাস মারা গেছেন। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় শহরের আমলা পাড়ায় নিজ বাসায় মারা যান তিনি।
আজ বৃহস্পতিবার (২১ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহের সিভিল সার্জন ডা. এবিএম মশিউল আলম মেডিভয়েসকে বলেন, ‘গত ২৪ এপ্রিল ওই নার্সের করোনা শনাক্ত হয়। এরপর চলতি মাসের ৮ ও ১৩ তারিখ দুই দফা নমুনা পরীক্ষায় তার নেগেটিভ আসে। আমরা তাকে করোনামুক্ত সার্টিফিকেট দিয়েছিলাম। এখন আট দিনের মাথায় কি কারণে মারা গেলো আমরা নিশ্চিত না। তবে করোনার উপসর্গ ছিল।’
মৃত্যুর পর আবার তার নমুনা নেওয়া হয়েছে জানিয়ে সিভিল সার্জন বলেন, ‘তিনি করোনায় আক্রান্ত ছিলেন। পর পর দুইবার নমুনা পরীক্ষায় নেগেটিভ এসেছিল। সুতরাং তৃতীয় নমুনা পরীক্ষার ফল না আসা পর্যন্ত নিশ্চিত করে কিছু বলতে পারবো না।’
ডা. এবিএম মশিউল আলম জানান, ‘শনাক্ত হওয়ার পর তিনি হাসপাতালে আইসোলেশনে ছিলেন। করোনামুক্ত হওয়ার পর বাসায় কোয়ারেন্টাইনে ছিলেন। যেহেতু করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন, তাই আমরা তাঁর পরিবারের সদস্য ও আশপাশের সবার নমুনা পরীক্ষা করবো।
এমনটি সব সময় করে থাকেন জানিয়ে তিনি বলেন, ‘গতকাল গফরগাঁওয়ের মেয়র আক্রান্ত হয়েছেন। পরে মেয়র ও সংসদ সদস্য মিলিয়ে আমরা ৩১টি নমুনা সংগ্রহ করেছি।’
-
১৫ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪