১৮ মে, ২০২০ ০৬:২৪ পিএম

এসএসসি পাশ ভুয়া ‘বিশেষজ্ঞ চিকিৎসক’ আটক

এসএসসি পাশ ভুয়া ‘বিশেষজ্ঞ চিকিৎসক’ আটক

মেডিভয়েস ডেস্ক: ভুয়া বিশেষজ্ঞ চিকিৎসকের ফাঁদে গলাচিপার সাধারণ মানুষ। এমন অভিযোগে র‌্যাব-৮ সোমবার (১৮ মে) অভিযান চালিয়ে নুরুজ্জামান তালুকদার (৩৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে। 

জানা যায়, বিশেষজ্ঞ চিকিৎসক সেজে দীর্ঘদিন ধরে রোগী দেখে আসছিলেন এই ব্যক্তি। এলাকার লোকজন তাকে বড় চিকিৎসক হিসেবেই জানতেন। সোমবার র‌্যাব- ৮ তাকে আটকের পর জানা গেল চিকিৎসা শাস্ত্রে তার কোনো ডিগ্রি নেই। এইচএসসি পাশ করে ভুয়া চিকিৎসক সেজে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন তিনি।

নুরুজ্জামান তালুকদার পটুয়াখালীর গলাচিপা উপজলার পাতাবুনিয়া বাজারে মেসার্স তালুকদার মেডিসিন হাউজ নামক একটি ফার্মেসিতে প্রাইভেট প্রাকটিস করতেন। তিনি পটুয়াখালী শহরের টাউন কলিকাপুর এলাকার আবুল হাসেম তালুকদারের ছেলে।

র‌্যাব- ৮ জানিয়েছে, সোমবার দুপুর ১২টায় তাকে ওই ফার্মেসি থেকে আটক করা হয়। চিকিৎসা শাস্ত্রে ডিগ্রি না থাকার কথা তিনি স্বীকার করেছেন। অথচ বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয় দিয়ে বিভিন্ন রোগের চিকিৎসা দিতেন তিনি। তার বিরুদ্ধে প্রতারণা মামলা দায়ের করে গলাচিপা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

  ঘটনা প্রবাহ : করোনাভাইরাস
১৮-২০ হাজার ছানি রোগীর বিনামূল্যে অস্ত্রোপচারের উদ্যোগ

সিরাজগঞ্জকে দেশের প্রথম ছানিমুক্ত জেলা হিসেবে গড়ে তোলা হবে: প্রতিমন্ত্রী

১৮-২০ হাজার ছানি রোগীর বিনামূল্যে অস্ত্রোপচারের উদ্যোগ

সিরাজগঞ্জকে দেশের প্রথম ছানিমুক্ত জেলা হিসেবে গড়ে তোলা হবে: প্রতিমন্ত্রী

বিশ্ব প্রিম্যাচুরিটি দিবসে ডা. শাওলীর আবেগঘন পোস্ট

অপরিণত শিশু হিসেবে জন্ম নেওয়া হাসপাতালেই সহযোগী অধ্যাপক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক