করোনাভাইরাস: ব্রাজিলে এক মাসে দুই স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ
মেডিভয়েস ডেস্ক: করোনাভাইরাসের পিক টাইম চলছে ব্রাজিলে। এরমধ্যেই দেশটিতে গত এক মাসে পরপর দুইজন স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ করেছেন।
সর্বশেষ করোনা ইস্যুতে ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর সঙ্গে মতবিরোধের জেরে পদত্যাগ করেছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী নেলসন তাইশ। এক মাসেরও কম সময়ের মধ্যে দ্বিতীয় স্বাস্থ্যমন্ত্রী হিসেবে তিনি পদত্যাগ করলেন।
শনিবার (১৬ মে) এ খবর জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি।
জানা যায়, প্রেসিডেন্ট বোলসোনারো জিম ও বিউটি পার্লার খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে স্বাস্থ্যমন্ত্রী তাইশের সঙ্গে মতবিরোধ দেখা দেয়। করোনা ভাইরাসকে ‘একটি সামান্য ভাইরাস’ বলে মহামারির শুরুর দিকেই বিতর্কিত হন বোলসোনারো। এর পরপরই দেশটিতে হু হু করে বাড়তে থাকে আক্রান্ত ও মৃতের সংখ্যা।
এর আগে ১৬ এপ্রিল করোনা ভাইরাস মোকাবিলা নিয়ে প্রেসিডেন্টের সঙ্গে মতবিরোধের জেরে বরখাস্ত হন স্বাস্থ্যমন্ত্রী লুইস হেনরিক মেনদেতা। এরপরই দায়িত্ব নেন নেলসন তাইশ।
করোনা ভাইরাসের চিকিৎসায় হাইড্রক্সিক্লোরোকুইন ওষুধ ব্যবহারের বিরোধিতা করায় প্রেসিডেন্টের সঙ্গে মেনদেতার বিরোধ তুঙ্গে উঠেছিল। এবার নেলসন তাইশও ম্যালেরিয়ার ওই ওষুধ ব্যবহারে আপত্তি জানিয়ে পদত্যাগ করলেন।
আক্রান্তের সংখ্যায় জার্মানি ও ফ্রান্সকেও ছাড়িয়ে গেছে ব্রাজিল। দুই লাখ ছাড়িয়েছে দেশটিতে আক্রান্তের সংখ্যা। বৃহস্পতিবার মৃত্যু হয়েছে ৮৪৪ জনের। মোট মৃত্যু ১৪ হাজার।
-
২৫ অক্টোবর, ২০২৬
-
০৯ অগাস্ট, ২০২৬
-
১৫ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
ফতুল্লার মাদ্রাসায় অগ্নিকাণ্ড
চিকিৎসাধীন শিক্ষার্থীদের দেখতে বার্ন ইনস্টিটিউটে প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক
তুরস্ক-চীন ১৫ বিলিয়ন ডলারের চুক্তি
জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বিশ্বনেতাদের অঙ্গীকার
৫০৩ স্বাস্থ্য কমপ্লেক্স হবে ১৫১ শয্যার
প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদারে ৫৬ হাজার ৭৫০ কোটি টাকার প্রকল্প
ফতুল্লার মাদ্রাসায় অগ্নিকাণ্ড
চিকিৎসাধীন শিক্ষার্থীদের দেখতে বার্ন ইনস্টিটিউটে প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক
তুরস্ক-চীন ১৫ বিলিয়ন ডলারের চুক্তি
জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বিশ্বনেতাদের অঙ্গীকার
৫০৩ স্বাস্থ্য কমপ্লেক্স হবে ১৫১ শয্যার
প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদারে ৫৬ হাজার ৭৫০ কোটি টাকার প্রকল্প