কোভিড-১৯ আক্রান্ত হয়ে দেশে ৩য় চিকিৎসকের মৃত্যু
মেডিভয়স রিপোর্ট: দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো এক চিকিৎসক মারা গেছেন। তার নাম প্রফেসর ডা. মেজর (অব.) আবুল মোকারিম মো. মহসিন উদ্দিন।
মঙ্গলবার (১২ মে) রাত সোয়া ১১টার দিকে সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানা গেছে।
ডা. আবুল মোকারিম ইবনে সিনা হাসপাতালের রেডিওলজি বিভাগের প্রধান ছিলেন। এ নিয়ে বাংলাদেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে এখন পর্যন্ত তিনজন চিকিৎসক মারা গেলেন।
ডা. আবুল মোকারিম মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটিজের (এফডিএসআর) মহাসচিব ডা. আবদুল্লাহ আল মামুন।
তিনি আরো বলেন, ‘ডা. আবুল মোকারিম ইবনেসিনা হাসপাতালের রেডিওলজি বিভাগের প্রধান ছিলেন। কিছুদিন আগে তিনি কোভিড-১৯ আক্রান্ত হয়ে সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন। করোনায় এখন পর্যন্ত আমরা তিনজন চিকিৎসককে হারালাম।’
জানা গেছে, তিনি করোনায় আক্রান্ত হয়ে প্রথমে ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে সিএমএইচ এর আইসিইউতে ভর্তি ছিলেন। আজ বুধবার বাদ জোহর বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।
উল্লেখ্য, করোনায় আক্রান্ত হয়ে প্রথম সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. মঈন উদ্দিন ১৫ এপ্রিল ভোরে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪