১২ মে, ২০২০ ১২:৩০ পিএম

পিএসসির সুপারিশ পেয়েও নিয়োগবঞ্চিত ১৬০ চিকিৎসকের আকুতি

পিএসসির সুপারিশ পেয়েও নিয়োগবঞ্চিত ১৬০ চিকিৎসকের আকুতি

মেডিভয়েস রিপোর্ট: করোনা মহামারিতে দেশের মানুষের পাশে দাঁড়িয়ে সেবা দিতে চান ৩২তম থেকে ৩৭তম বিসিএসে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশ পেয়েও নিয়োগবঞ্চিত ১৬০ জন চিকিৎসক।

সম্প্রতি প্রধানমন্ত্রী বরাবর লেখা একটি আবেদনপত্রে তাঁরা দেশে করনাভাইরাস মোকাবিলায় কাজ করতে চান বলে উল্লেখ করেন।

আবেদনপত্রে চিকিৎসকেরা বলেন, আমরা স্বাস্থ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ডাক্তাররা এই পরিস্থিতিতে দেশের জন্য লড়াই করতে সব সময় প্রস্তুত। রাষ্ট্রের প্রয়োজনে আমাদের যেখানেই পদায়ন করা হবে, আমরা আমাদের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে অর্পিত দায়িত্ব পালন করতে সচেষ্ট থাকব।

এতে আরো বলা হয়, আমাদের কারোই চাকরির বয়স নেই। একেকটি বিসিএসে পিএসসি থেকে নিয়োগ পেতে ৩ থেকে ৪ বছর লেগে যায়। এরপর প্রজ্ঞাপনে বাদ পড়লে হতাশার শেষ থাকে না। এই পরিস্থিতি থেকে একমাত্র প্রধানমন্ত্রীই তাঁদের রক্ষা করতে পারেন।

নিয়োগবঞ্চিত এক চিকিৎসক জানান, ‘৩২তম বিসিএসের পর আরও ৮টি বিসিএস চলে গেছে। এই সময়ের মধ্যে বহু বার তিনি মন্ত্রণালয়ের দ্বারে দ্বারে ঘুরেছেন, কিন্তু নিয়োগ পাননি। আরেক প্রার্থী বলেন, 'বিসিএসে পাস করেছি। পোস্টিং কোথায়, তা যখন কেউ জানতে চায়, তখন লজ্জায় পড়ে যেতে হয়। পরিবারের সবাই হতাশ।’

জানা গেছে, নিয়োগবঞ্চিত এই চিকিৎসকরা পিএসসি কর্তৃক অনুষ্ঠিত ৩২তম থেকে ৩৭তম বিসিএস পরীক্ষা অংশ নেন। এসব পরীক্ষার চূড়ান্ত ফলাফলে তাঁদের স্বাস্থ্য ক্যাডারে সুপারিশ করা হয়। বিভিন্ন যাচাইবাছাই শেষে জনপ্রশাসন মন্ত্রণালয় গেজেট প্রকাশ করে। এই গেজেট থেকে ১৬০ জন বাদ পড়েন। এই তালিকায় আছেন ৩২তমবিসিএসের ১১জন, ৩৩তম বিসিএসের ১১৪জন, ৩৪তম বিসিএসের ১০জন, ৩৫তম বিসিএসের ৬জন, ৩৬তম বিসিএসের ৫জন ও ৩৭তম বিসিএসের ১৪জন।

এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয় বলছে, এই চিকিৎসকদের নিয়োগের বিষয়ে তাঁরা আন্তরিকভাবে কাজ করছেন।

এ প্রসঙ্গে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গণমাধ্যমকে বলেন, নেতিবাচক প্রতিবেদনের জন্য অনেকে বাদ পড়েন। তবে চিকিৎসকদের বিষয় নিয়ে আমরা কাজ করছি। ইতিমধ্যে অনেককে নিয়োগের নির্দেশও দিয়েছি। এরপরও যাঁদের প্রজ্ঞাপন হয়নি, তাঁদের বিষয়টি আন্তরিকভাবে দেখে কীভাবে সমস্যার সমাধান করা যায়, তা দেখা হচ্ছে।

রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক