০৯ মে, ২০২০ ০৮:০১ পিএম

বাজেটে স্বাস্থ্যখাতকে বিশেষ গুরুত্ব দিতে হবে: সিপিডি

বাজেটে স্বাস্থ্যখাতকে বিশেষ গুরুত্ব দিতে হবে: সিপিডি

মেডিভয়েস ডেস্ক: আগামী অর্থবছরের বাজেটে স্বাস্থ্যখাতকে বিশেষ গুরুত্ব দেয়ার দাবি জানিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। 

শনিবার (৯ মে) বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডির ভার্চুয়াল বাজেট ব্রিফিংয়ে এ প্রস্তাবনা দেয়া হয়। 

সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেন, এবারের বাজেটে মোট ৪টি খাতকে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। এর মধ্যে সবার আগে স্বাস্থ্য। বর্তমানে এখাতে ব্যয় মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১ শতাংশেরও কম। বাংলাদেশে স্বাস্থ্য সেবায় মানুষ নিজের পকেট থেকে ৭০ শতাংশ ব্যয় করে। দক্ষিণ এশিয়ায় যা সবচেয়ে বেশি। কিন্তু সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা এখাতে জিডিপির ১ দশমিক ১২ শতাংশ ব্যয়ের কথা বলা হয়েছিল। 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংস্থাটির বিশেষ ফেলো ড. মোস্তাফিজুর রহমান, নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন, গবেষনা পরিচালক ড. খোন্দকার গোলাম মোয়াজ্জেম এবং সিনিয়র রিসার্স ফেলো তৌফিকুল ইসলাম খান।  

সিপিডি বলছে, পুরো দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড বন্ধ আছে। ফলে কর আহরণ না হওয়ায় কমছে সরকারের আয়। এরই মধ্যে আসছে নতুন অর্থবছরের বাজেট। আয় না বাড়লে ব্যয় বাড়নো অত্যান্ত চ্যালেঞ্জের। তাই সরকারের প্রশাসনিক ব্যয় কমাতে হবে। এরমধ্যে রয়েছে- গাড়ির পেছনে ব্যয়, ইউটিলিটি সেবা, অফিসের কাগজপত্র এবং আপ্যায়ন এসবখাতে কমপক্ষে ৫০ শতাংশ কমানো উচিত। পাশাপাশি অর্থনীতিকে চাঙ্গা করবে এমন উৎপাদনশীল ব্যয়কে আসছে বাজেটে গুরুত্ব দিতে হবে। দরিদ্র মানুষের হাতে টাকা দিতে হবে, প্রণোদনা নিশ্চিত করতে হবে প্রকৃত ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের। এক্ষেত্রে ব্যাপক কর্মসংস্থান তৈরি হয়, এমনখাতকে গুরুত্ব দিতে হবে। 

সিপিডি মনে করে, এবছর কর্মসংস্থান খাতে জিডিপির ২ শতাংশ বরাদ্দ দেয়া উচিত। দ্বিতীয়ত কর্মসংস্থান সৃষ্টিতে গুরত্ব দিতে হবে। করোনার পর অনেক মানুষ চাকরি হারাবে। তাই এদের জন্য নতুন কর্মসংস্থানে বাড়ানোর বিকল্প নেই। এক্ষেত্রে যে সব শিল্পখাতে কর্মসংস্থান সৃষ্টি হয়, সেখানে গুরুত্ব দেয়া উচিত। এখাতে ওইখাতে প্রণোদনা দিতে হবে, প্রকৃতই যারা ক্ষতিগ্রস্ত এবং কর্মসংস্থান সৃষ্টি করে।

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে শেখ মুজিবের মামলা
হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে শেখ মুজিবের মামলা

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে শেখ মুজিবের মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক